সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্তে নতুন করে কমিশন গঠন করতে চায় সরকার

- তুর্জ খান
ফেব্রুয়ারি ২৩, ২০২৬
A A
পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্তে নতুন করে কমিশন গঠন করতে চায় সরকার
Share on FacebookShare on Twitter

২০০৯ সালের বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্তের জন্য একটি নতুন কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর ও সংস্থা প্রধানদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে পুনঃতদন্ত করা সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। একটি তদন্ত কমিশন গঠন করে সেই কমিশনের রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ এবং এ নিয়ে কোনো আপস করা হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন।

৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের হওয়া গণহারে হয়রানিমূলক মামলার বিষয়েও গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন মন্ত্রী। তিনি জানান, রাজনৈতিক বা ব্যক্তিগত উদ্দেশ্যে যেসব ব্যবসায়ী, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিকে আসামি করে ভোগান্তিতে ফেলা হয়েছে, পুলিশকে সেসব মামলা দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। নিরপরাধ ব্যক্তিরা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হন, সেটি নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

‘মব কালচার’ বা গণপিটুনি ও বেআইনি জমায়েত নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে মব কালচারের জামানা শেষ। দাবি আদায়ের নামে সড়ক-মহাসড়ক অবরোধ বা অরাজকতা সৃষ্টি করা হলে অত্যন্ত কঠোরভাবে তা দমন করা হবে। যেকোনো দাবি জানাতে হলে বৈধ পন্থায় স্মারকলিপি প্রদান, মিছিল-সমাবেশ বা আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন তিনি।

সরকারের প্রথম অগ্রাধিকার এখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনা। মব কালচারের বিরুদ্ধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে জানিয়ে তিনি বলেন, “যদি কোথাও মব সৃষ্টির চেষ্টা করা হয়, আমরা তা তাৎক্ষণিকভাবে অ্যাড্রেস করব।”

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

ময়মনসিংহে আওয়ামী লীগের কার্যালয় ভেঙে “পাবলিক টয়লেট” হিসেবে ঘোষণা

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
প্রধান সংবাদ

নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন, শেষ কার্যদিবসে প্রত্যাশা তাজুল ইসলামের

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
প্রধান সংবাদ

৫ আগস্টের পর “বিশিষ্ট ব্যক্তিদের” নামে হওয়া মামলা যাচাই বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকা উত্তর-দক্ষিণে এনসিপির প্রাথমিক মেয়র প্রার্থী চূড়ান্ত

    0 shares
    Share 0 Tweet 0
  • চব্বিশের অভ্যুত্থানের ‘সহযোদ্ধা’ ৪ সাংবাদিককে ‘এখন টিভি’ থেকে অব্যাহতি

    0 shares
    Share 0 Tweet 0
  • গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের

    0 shares
    Share 0 Tweet 0
  • সংস্কার পরিষদে বিএনপির শপথ না নেয়ায় ক্ষুব্ধ প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো বন্ধের হুঁশিয়ারি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ধর্ষণের পর স্কুলছাত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ, লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

আকাশসীমায় শ্রেষ্ঠত্ব ধরে রাখতে মরিয়া তুরস্ক: টাইফুন জেটের সমন্বয়ে শক্তিশালী প্রতিরক্ষা বলয়

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

ঝাড়ু হাতে সড়কে এ টি এম আজহার: নিজ আঙিনা পরিষ্কার রাখলে দেশও পরিষ্কার থাকবে

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version