মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর কর্মচারীকে ইলেকট্রিক শক, হত্যার হুমকি

- তুর্জ খান
ফেব্রুয়ারি ২৪, ২০২৬
A A
চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর কর্মচারীকে ইলেকট্রিক শক, হত্যার হুমকি
Share on FacebookShare on Twitter

রাজধানীর মোহাম্মদপুরে এক এলপিজি গ্যাস ব্যবসায়ীর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি এবং চাঁদা না পেয়ে দোকানের কর্মচারীকে ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম ফারুক ওরফে ‘কালা ফারুক’, যিনি নিজেকে বিএনপি নেতা বলে দাবি করেন। এই ঘটনার পর প্রাণভয়ে ভুক্তভোগী ব্যবসায়ী তাঁর দোকান বন্ধ রেখেছেন।

ভুক্তভোগী ব্যবসায়ী শাহিন জানান, গত ১৭ ফেব্রুয়ারি তাঁর কাছে প্রথম দফায় ১ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এতে সাড়া না দেওয়ায় গত ১৯ ফেব্রুয়ারি ফারুকের নেতৃত্বে ৭-৮ জন ব্যক্তি মোটরসাইকেলে করে তাঁর বসিলা সিটি হাউজিংয়ের দোকানে চড়াও হয়। শাহিন দোকানে না থাকায় তারা কর্মচারী হানিফের কাছে ২ লাখ টাকা দাবি করে এবং তাকে মারধরসহ দুই বার ইলেকট্রিক শক দেয়।

ভুক্তভোগী কর্মচারী হানিফ জানান, হামলাকারীরা যাওয়ার সময় মালিক ও কর্মচারীকে গুলি করে হত্যার হুমকি দিয়ে যায়। চাঁদার টাকা না দিলে ওই এলাকায় ব্যবসা করতে দেওয়া হবে না বলেও আল্টিমেটাম দেয় তারা। এই ঘটনার একাধিক সিসিটিভি ফুটেজ গণমাধ্যমের হাতে এসেছে।

এদিকে অভিযুক্ত ফারুক তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তিনি বর্তমানে ‘ভালো’ হয়ে গেছেন এবং কেউ অপরাধ করলেই তাঁর নাম জড়ানো হচ্ছে। তবে তিনি নিজেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে স্বীকার করেছেন।

মোহাম্মদপুর থানায় এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানিয়েছেন, বিষয়টি নিয়ে মামলা হয়েছে এবং তদন্ত চলছে। সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

ভাতার কার্ড ভাগাভাগি নিয়ে যুবদল নেতা ও গ্রামপুলিশের মারামারি

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
বাংলাদেশ

বিএনপি নেতার গাড়ি প্রবেশের সুবিধার্থে বেড়িবাঁধের ২০টি গাছ কাটার অভিযোগ

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
বাংলাদেশ

২০০৬ সালে ‘দলীয় নিয়োগ’ বিবেচনায় বাতিল ৬০০ এসআই চাকরি পাবেন

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • দিল্লিতে মাহদীর সঙ্গে হোটেলে থাকা ওই নারীর বিষয়ে যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকা উত্তর-দক্ষিণে এনসিপির প্রাথমিক মেয়র প্রার্থী চূড়ান্ত

    0 shares
    Share 0 Tweet 0
  • চব্বিশের অভ্যুত্থানের ‘সহযোদ্ধা’ ৪ সাংবাদিককে ‘এখন টিভি’ থেকে অব্যাহতি

    0 shares
    Share 0 Tweet 0
  • সংস্কার পরিষদে বিএনপির শপথ না নেয়ায় ক্ষুব্ধ প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো বন্ধের হুঁশিয়ারি

    0 shares
    Share 0 Tweet 0
  • ৬ মাসের মধ্যে গণহত্যার বিচার ও আ.লীগ নিষিদ্ধ করার আল্টিমেটাম

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভাতার কার্ড ভাগাভাগি নিয়ে যুবদল নেতা ও গ্রামপুলিশের মারামারি

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

বিএনপি নেতার গাড়ি প্রবেশের সুবিধার্থে বেড়িবাঁধের ২০টি গাছ কাটার অভিযোগ

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

নাটোরে বিএনপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ আ. লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version