বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

চাঁদাবাজি বন্ধ না হলে দেশব্যাপী শক্ত প্রতিরোধ গড়ে তুলবো: জামায়াত আমির

- তুর্জ খান
ফেব্রুয়ারি ২৫, ২০২৬
A A
চাঁদাবাজি বন্ধ না হলে দেশব্যাপী শক্ত প্রতিরোধ গড়ে তুলবো: জামায়াত আমির
Share on FacebookShare on Twitter

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন যে, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যুবসমাজ পরিবর্তনের পক্ষে রায় দিলেও ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে। বুধবার রাজধানীর মিরপুরে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইব্রাহিমপুরের মনিপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি হুশিয়ারি দিয়ে বলেন, আগামী নির্বাচনে প্রতিটি কেন্দ্রে শক্ত পাহারা দেওয়া হবে এবং জীবনের বিনিময়ে হলেও মানুষের ভোটাধিকার রক্ষা করা হবে। পাশাপাশি তিনি ঢাকা-১৫ আসনকে একটি ‘মডেল আসন’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

দেশব্যাপী চলমান চাঁদাবাজি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান সরকারি দলের প্রতি কড়া বার্তা দেন। তিনি অবিলম্বে চাঁদাবাজি বন্ধের আহ্বান জানিয়ে বলেন, এটি বন্ধ না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দেশব্যাপী শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে।

সংসদীয় কার্যক্রম নিয়ে তিনি জানান, জামায়াতে ইসলামী কেবল বিরোধিতার জন্য বিরোধিতা করবে না, বরং সংসদে একটি অর্থপূর্ণ বিরোধী দল হিসেবে জনগণের অধিকার আদায়ে সোচ্চার থাকবে। তিনি আরও উল্লেখ করেন, তাঁর দল রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা যেমন ট্যাক্সমুক্ত গাড়ি বা সরকারি প্লট গ্রহণ না করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা একটি আদর্শিক উদাহরণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, ইসলামকে পূর্ণাঙ্গভাবে মানতে হলে রাষ্ট্রীয়ভাবে এর প্রতিষ্ঠা প্রয়োজন। ইফতার মাহফিলে জামায়াতের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

হাসিনার গণহত্যার বর্ণনা সংসদে তুলে ধরবেন রাষ্ট্রপতি

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
জামায়াত

ওসমান হাদি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি জামায়াত আমিরের

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
প্রধান সংবাদ

পিলখানা ট্র্যাজেডিকে রাষ্ট্রীয় মর্যাদা না দিলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমা করবে না: প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • দিল্লিতে মাহদীর সঙ্গে হোটেলে থাকা ওই নারীর বিষয়ে যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকা উত্তর-দক্ষিণে এনসিপির প্রাথমিক মেয়র প্রার্থী চূড়ান্ত

    0 shares
    Share 0 Tweet 0
  • হঠাৎ অসুস্থ জামায়াত আমির

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষিদ্ধ সংগঠন আ.লীগের সদস্যরা হানা দেয় বাড়িতে, জবাই করে হত্যা করে মাওলানা ফারুকীকে

    0 shares
    Share 0 Tweet 0
  • নানা চড়াই-উৎরাইয়ের মঞ্জুতেই আস্থা রাখলেন তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ছাত্রাবাসের টিন খুলে বিক্রি, ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

বিএনপি নেতাদের বিরুদ্ধে ডেমরায় সিটি কর্পোরেশনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

অমর একুশে বইমেলা শুরু আজ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version