শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ঈদের আগে ন্যাশনাল ব্যাংককে ১০০০ কোটি টাকা তারল্য সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক

- তুর্জ খান
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
A A
ঈদের আগে ন্যাশনাল ব্যাংককে ১০০০ কোটি টাকা তারল্য সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক
Share on FacebookShare on Twitter

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে গ্রাহকদের নগদ টাকা উত্তোলনের প্রবল চাপ সামলাতে বেসরকারি ন্যাশনাল ব্যাংককে ১ হাজার কোটি টাকার জরুরি তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ১১.৫ শতাংশ সুদে ৯০ দিনের জন্য এই বিশেষ তহবিল প্রদান করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে তারল্য সংকটে ভোগা ন্যাশনাল ব্যাংক সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের কাছে তহবিল চেয়ে আবেদন করে। ব্যাংকটির কর্মকর্তারা জানান, বর্তমানে যে পরিমাণ আমানত সংগ্রহ ও ঋণ আদায় হচ্ছে, তা দিয়ে নিয়মিত লেনদেনের ঘাটতি মেটানো সম্ভব হচ্ছে না। বিশেষ করে ঈদের আগে মানুষের টাকা তোলার চাহিদা কয়েকগুণ বেড়ে যাওয়ায় এই সংকট প্রকট আকার ধারণ করেছে।

তবে সংকোচনশীল মুদ্রানীতির মধ্যে এভাবে টাকা জোগান দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। বিআইবিএম-এর মহাপরিচালক মো. এজাজুল ইসলাম জানান, আর্থিক স্থিতিশীলতা রক্ষায় ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখা জরুরি হলেও, এই তারল্য সহায়তা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে। ডিপি নোটের বিপরীতে দেওয়া এই অর্থ বাজারে মুদ্র সরবরাহ বাড়িয়ে দামস্তর আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ন্যাশনাল ব্যাংকের এই দুরাবস্থার মূলে রয়েছে দীর্ঘদিনের অনিয়ম ও পর্ষদ দখল। গত দেড় দশক ব্যাংকটি সিকদার গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। পরবর্তীতে ২০২৪ সালের মে মাসে এটি এস আলম গ্রুপের হাতে চলে যায়। ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর এস আলম গ্রুপের প্রভাব সরিয়ে ব্যাংকটির পুরনো উদ্যোক্তা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে পুনরায় পর্ষদের চেয়ারম্যান করা হয়।

বর্তমানে নতুন পর্ষদের অধীনে ব্যাংকটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ধারাবাহিক তারল্য সংকট কাটছে না। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংক একাধিকবার ব্যাংকটিকে জরুরি অর্থ সহায়তা দিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

খুলনায় গ্যারেজে ঢুকে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
বাংলাদেশ

আওয়ামী লীগ নেতার নেতৃত্বে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
বাংলাদেশ

গণধর্ষণের শিকার তরুণীকে বাবার সামনে থেকে তুলে নিয়ে হত্যা!

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • দিল্লিতে মাহদীর সঙ্গে হোটেলে থাকা ওই নারীর বিষয়ে যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকা উত্তর-দক্ষিণে এনসিপির প্রাথমিক মেয়র প্রার্থী চূড়ান্ত

    0 shares
    Share 0 Tweet 0
  • হঠাৎ অসুস্থ জামায়াত আমির

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষিদ্ধ সংগঠন আ.লীগের সদস্যরা হানা দেয় বাড়িতে, জবাই করে হত্যা করে মাওলানা ফারুকীকে

    0 shares
    Share 0 Tweet 0
  • নানা চড়াই-উৎরাইয়ের মঞ্জুতেই আস্থা রাখলেন তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নারীকে লাঠি হাতে হেনস্তাকারী ঢাবি ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version