শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

বাবার কাছ থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ পরবর্তী হত্যা, বিএনপির নেতাসহ গ্রেপ্তার ৪

- তুর্জ খান
ফেব্রুয়ারি ২৭, ২০২৬
A A
বাবার কাছ থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ পরবর্তী হত্যা, বিএনপির নেতাসহ গ্রেপ্তার ৪
Share on FacebookShare on Twitter

নরসিংদীর মাধবদীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও পরবর্তীতে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় ইউনিয়ন বিএনপি নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিহত কিশোরীর মা বাদী হয়ে মাধবদী থানায় ৯ জনকে আসামি করে মামলা দায়ের করার পর এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মহিষাশুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান, তাঁর ছেলে ইমরান দেওয়ান, প্রধান অভিযুক্ত নূরার চাচাতো ভাই মোহাম্মদ আইয়ুব এবং এবায়দুল্লাহ। পুলিশ জানিয়েছে, বাকি আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ দিন আগে নূরার নেতৃত্বে একদল বখাটে ওই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এই ঘটনার বিচারের দায়িত্ব নিয়েছিলেন বিএনপি নেতা আহম্মদ আলী দেওয়ান। অভিযোগ উঠেছে, তিনি অপরাধীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বিষয়টি ধামাচাপা দেন এবং উল্টো ভুক্তভোগী পরিবারকে গ্রাম ছাড়ার হুমকি দেন।

বিচারের পরিবর্তে প্রশ্রয় পেয়ে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। গত বুধবার রাতে কিশোরীর বাবা তাঁর মেয়েকে খালার বাড়িতে রেখে আসতে যাওয়ার পথে বড়ইতলা এলাকায় পৌঁছালে বখাটেরা আবার হামলা চালায়। তারা বাবার সামনে থেকেই কিশোরীকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

পরিবারের সদস্যরা সারারাত খোঁজাখুঁজি করেও কিশোরীর সন্ধান পাননি। অবশেষে বৃহস্পতিবার সকালে মহিষাশুরা ইউনিয়নের দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, পুনরায় গণধর্ষণের পর তাঁকে নির্মমভাবে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই নৃশংস ঘটনার সঠিক তদন্ত ও সব অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত ডিএমপির দায়িত্বে মো. সরওয়ার

ফেব্রুয়ারি ২৭, ২০২৬
প্রধান সংবাদ

চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করলেন যুবদল নেতা

ফেব্রুয়ারি ২৭, ২০২৬
আন্তর্জাতিক

পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের বড় আকারের সামরিক অভিযান শুরু

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • দিল্লিতে মাহদীর সঙ্গে হোটেলে থাকা ওই নারীর বিষয়ে যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকা উত্তর-দক্ষিণে এনসিপির প্রাথমিক মেয়র প্রার্থী চূড়ান্ত

    0 shares
    Share 0 Tweet 0
  • হঠাৎ অসুস্থ জামায়াত আমির

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষিদ্ধ সংগঠন আ.লীগের সদস্যরা হানা দেয় বাড়িতে, জবাই করে হত্যা করে মাওলানা ফারুকীকে

    0 shares
    Share 0 Tweet 0
  • নানা চড়াই-উৎরাইয়ের মঞ্জুতেই আস্থা রাখলেন তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বাবার কাছ থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ পরবর্তী হত্যা, বিএনপির নেতাসহ গ্রেপ্তার ৪

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সীমান্তে ১০টি মার্কিন যুদ্ধবিমানের টহল, আকাশেই পাল্টা জবাব দিল চীন

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

উন্মুক্ত ওয়াইফাই এড়িয়ে চলুন

ফেব্রুয়ারি ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version