রবিবার, মার্চ ১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

অপহরণের ছায়া: রাজশাহীতে নিখোঁজ প্রধান আসামি

- মাহবুব কামাল
মার্চ ১, ২০২৬
A A
অপহরণের ছায়া: রাজশাহীতে নিখোঁজ প্রধান আসামি
Share on FacebookShare on Twitter

রাজশাহীতে একটি হত্যা মামলার প্রধান আসামি মাসুম বিল্লাহ (২৭) ২০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের অভিযোগ, তাঁকে অপহরণ করা হতে পারে। নিখোঁজের ঘটনায় স্বজনেরা গভীর দুশ্চিন্তায় রয়েছেন।

মাসুম বিল্লাহ রাজশাহী নগরের ডিঙ্গাডোবা পাঠার মোড় এলাকার বাসিন্দা। ৮ ফেব্রুয়ারি আদালতে হাজিরা দেওয়ার পর বাড়ি ফেরেননি। ওই দিন আদালতে হাজিরা দেওয়ার পর মাসুম গোদাগাড়ীর রাজাবাড়ী ভূমি অফিসে যাবেন বলে পরিবারকে জানিয়েছিলেন। রাতে তাঁর মুঠোফোনে যোগাযোগ করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

মাসুমের মা রাবেয়া বেগম ১১ ফেব্রুয়ারি নগরের রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, মাসুমকে হত্যা মামলার বাদীপক্ষ বা অন্য কেউ অপহরণ করেছে বলে পরিবারের ধারণা। পরিবার জানায়, মামলার বাদীপক্ষ আগে থেকেই তাঁকে হুমকি দিয়ে আসছিল।

মাসুমের বোন জিয়াসমিন খাতুন বলেন, “মামলার বাদীপক্ষ আগেও নানা রকম হুমকি দিয়েছিল। আমরা আপসের চেষ্টা করছিলাম, আলোচনাও চলছিল। এর মধ্যেই হাজিরার দিনে আমার ভাই নিখোঁজ হয়েছে। এখন পর্যন্ত তার খোঁজ পাচ্ছি না। আমাদের ধারণা, বাদীপক্ষ বা অন্য কেউ আমার ভাইকে অপহরণ করে নিয়েছে।”

মাসুম ২০২২ সালের একটি হত্যা মামলায় এজাহারভুক্ত ছিলেন। ওই ঘটনায় ছাগল জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে গোদাগাড়ীর তেরোপাড়া গ্রামে দুই পক্ষের মারামারিতে মামুন-অর-রশিদ নামের এক যুবক আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মালেক বলেন, “অভিযোগটি আমরা তদন্ত করছি। এখনো মাসুমের খোঁজ পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনের কললিস্ট বিশ্লেষণ করা হবে। আমরা সব দিক থেকেই বিষয়টি তদন্ত করছি।”

এ বিষয়ে নিহতের পরিবারের মন্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

সংসদের প্রথম অধিবেশন ১৩৩ অধ্যাদেশ উত্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্চ ১, ২০২৬
বাংলাদেশ

রমজানের পরে অনুষ্ঠিত হবে সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাসউদ

মার্চ ১, ২০২৬
বাংলাদেশ

দেশ ছাড়তে পারবেন না সাবেক এমপি সানজিদা খানম ও নজরুল ইসলাম খান

মার্চ ১, ২০২৬

সপ্তাহের সেরা

  • দিল্লিতে মাহদীর সঙ্গে হোটেলে থাকা ওই নারীর বিষয়ে যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি শেষ নিশ্বাস ত্যাগ করেন কোথায়, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবার কাছ থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ পরবর্তী হত্যা, বিএনপির নেতাসহ গ্রেপ্তার ৪

    0 shares
    Share 0 Tweet 0
  • হঠাৎ অসুস্থ জামায়াত আমির

    0 shares
    Share 0 Tweet 0
  • উন্মুক্ত ওয়াইফাই এড়িয়ে চলুন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে লণ্ডভণ্ড ইসরায়েল: নিহত অন্তত ৯

মার্চ ১, ২০২৬

কঠোর আঘাত অব্যাহত রাখবে ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

মার্চ ১, ২০২৬

গণআন্দোলনে পুলিশ হত্যার বিচার হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্চ ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version