সোমবার, মার্চ ২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

মধ্যপ্রাচ্যগামী ৫৪ ফ্লাইট বাতিল: বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি, অনিশ্চয়তা

- তুহিন সিরাজী
মার্চ ২, ২০২৬
A A
মধ্যপ্রাচ্যগামী ৫৪ ফ্লাইট বাতিল: বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি, অনিশ্চয়তা
Share on FacebookShare on Twitter

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। গত তিন দিনে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪টি ফ্লাইট বাতিল হওয়ায় হাজারো যাত্রী অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

শনিবার থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত বাতিল হওয়া এসব ফ্লাইটের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ইতালিগামী ট্রানজিট যাত্রীরা। দীর্ঘ অপেক্ষায় অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে, আবার কারও সংযোগ ফ্লাইট মিস হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সৌদি আরবগামী প্রবাসী রেজাউল রহমান বলেন, “আমার ভিসার মেয়াদ মাত্র তিন দিন আছে। আজ যেতে না পারলে পুরো প্রক্রিয়া নতুন করে করতে হবে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতি হবে।”

নোয়াখালীর সেনবাগের জুয়েল মিয়া জানান, কাতারগামী ফ্লাইট স্থগিতের খবর পেলেও এজেন্সির নির্দেশে সকালেই বিমানবন্দরে আসেন তিনি। “হটলাইনে দীর্ঘ সময় চেষ্টা করেও যোগাযোগ করতে পারিনি। এখন কী হবে জানি না,” বলেন তিনি।

লক্ষ্মীপুরের জুবায়ের নামের আরেক যাত্রী জানান, ফ্লাইট বাতিলের পর ২৪ ঘণ্টা অপেক্ষার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি রাজধানীর উত্তরায় হোটেলে রাত কাটিয়ে আবারও বিমানবন্দরে এসেছেন, কিন্তু এখনও স্পষ্ট কোনো তথ্য পাননি।

বিমানবন্দরে যাত্রীদের সঙ্গে তাদের স্বজনরাও দীর্ঘ সময় অপেক্ষা করছেন। দেশের বিভিন্ন জেলা থেকে আসা অনেকে সিদ্ধান্ত নিতে পারছেন না—ঢাকায় থাকবেন নাকি বাড়ি ফিরে যাবেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, আকাশপথ নিরাপদ হলেই ধাপে ধাপে ফ্লাইট চালু করা হবে।

স্থগিত ফ্লাইট রিশিডিউল করা হবে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, পরিস্থিতির কারণে স্থগিত হওয়া ফ্লাইটগুলো পুনঃনির্ধারণ করা হচ্ছে এবং যাত্রীদের পর্যাপ্ত সময় দেওয়া হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে যাত্রীদের দুর্ভোগ কমাতে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, সোমবারের মধ্যেই অধিকাংশ যাত্রীকে গন্তব্যে পাঠানো সম্ভব হবে।

কিছু রুটে ফ্লাইট চালু
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, দোহা, দুবাই ও আবুধাবি ছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। যাত্রীদের ফ্লাইটের চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকতে বলা হয়েছে।

অন্যদিকে ইউএস-বাংলা এয়ারলাইনস রিয়াদ, জেদ্দা ও মাস্কাট রুটে ফ্লাইট চালু রাখলেও দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহাগামী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সংশ্লিষ্ট যাত্রীদের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ পরিস্থিতির জেরে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

রাজশাহীতে হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

মার্চ ১, ২০২৬
বাংলাদেশ

কিশোরগঞ্জে যুবদল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল, নেতাকর্মীদের ক্ষোভ

মার্চ ১, ২০২৬
বাংলাদেশ

গাজীপুরসহ ৫ জেলার ডিসি প্রত্যাহার

মার্চ ১, ২০২৬

সপ্তাহের সেরা

  • মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, এর অর্থ কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি শেষ নিশ্বাস ত্যাগ করেন কোথায়, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবার কাছ থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ পরবর্তী হত্যা, বিএনপির নেতাসহ গ্রেপ্তার ৪

    0 shares
    Share 0 Tweet 0
  • হঠাৎ অসুস্থ জামায়াত আমির

    0 shares
    Share 0 Tweet 0
  • উন্মুক্ত ওয়াইফাই এড়িয়ে চলুন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের জঘন্য লঙ্ঘন: পুতিন

মার্চ ২, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান: লারিজানি

মার্চ ২, ২০২৬

ধর্ষণ চেষ্টাকালে পুরুষের যৌনাঙ্গ কেটে দিলেন নারী

মার্চ ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version