সোমবার, মার্চ ২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা করা হয়েছে: বাংলাদেশ

- তুর্জ খান
মার্চ ২, ২০২৬
A A
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা করা হয়েছে: বাংলাদেশ
Share on FacebookShare on Twitter

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলা আন্তর্জাতিক আইন ও প্রচলিত রীতির এক জঘন্য লঙ্ঘন। বাংলাদেশ এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

গত শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি ও দেশটির প্রতিরক্ষা বাহিনীর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। রোববার ইরান আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করার পর আজ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হলো। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো একক ব্যক্তিত্বকে লক্ষ্যবস্তু করে এ ধরনের হামলা আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে সরাসরি হামলাকারী কোনো দেশের নাম উল্লেখ না করলেও জানিয়েছে যে, কোনো সংকটের সমাধান কখনোই সংঘাতের মাধ্যমে আসতে পারে না। বরং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রেখে আলোচনার মাধ্যমেই যেকোনো সমস্যার সমাধান খোঁজা উচিত বলে মনে করে বাংলাদেশ।

উল্লেখ্য, খামেনিকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত ওই অভিযানে প্রায় ‘৩০টি শক্তিশালী বোমা’ নিক্ষেপ করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে এসেছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ইরান ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এর আগে গতকাল রোববার দেওয়া অপর এক বিজ্ঞপ্তিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছিল ঢাকা। বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে সামরিক তৎপরতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জানিয়েছে, আঞ্চলিক শান্তি রক্ষায় সংযম প্রদর্শন করা এখন সময়ের দাবি।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের শপথ নেয়া অবৈধ ঘোষণা চেয়ে রিট

মার্চ ২, ২০২৬
প্রধান সংবাদ

তিন বছর পর ৩৪ বিলিয়ন ডলার ছাড়ালো গ্রস রিজার্ভ

মার্চ ২, ২০২৬
আন্তর্জাতিক

খামেনির মৃত্যুর খবরে ইরানি-আমেরিকানদের উল্লাস

মার্চ ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, এর অর্থ কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি শেষ নিশ্বাস ত্যাগ করেন কোথায়, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • ধর্ষণ চেষ্টাকালে পুরুষের যৌনাঙ্গ কেটে দিলেন নারী

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবার কাছ থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ পরবর্তী হত্যা, বিএনপির নেতাসহ গ্রেপ্তার ৪

    0 shares
    Share 0 Tweet 0
  • হঠাৎ অসুস্থ জামায়াত আমির

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আ.লীগের হামলায় বিএনপির ২ কর্মী নিহত

মার্চ ২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের শপথ নেয়া অবৈধ ঘোষণা চেয়ে রিট

মার্চ ২, ২০২৬

তিন বছর পর ৩৪ বিলিয়ন ডলার ছাড়ালো গ্রস রিজার্ভ

মার্চ ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version