বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

গাজীপুর সাফারি পার্কে সরকারি প্রকল্প থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, অভিযোগ কৃষক দলের নেতার বিরুদ্ধে

- তুর্জ খান
মার্চ ৪, ২০২৬
A A
গাজীপুর সাফারি পার্কে সরকারি প্রকল্প থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, অভিযোগ কৃষক দলের নেতার বিরুদ্ধে
Share on FacebookShare on Twitter

গাজীপুর সাফারি পার্কের একটি সরকারি প্রকল্পের কাজ ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় কৃষকদল নেতা ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব হুমায়ুন কবিরের বিরুদ্ধে এই চাঁদাবাজির অভিযোগ করেছেন প্রকল্পের সংশ্লিষ্ট ব্যক্তিরা। চাঁদা পরিশোধ না করলে কাজ করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ওই নেতা।

প্রকল্পের নির্মাণকাজে নিয়োজিত ব্যক্তিরা জানান, চলতি সপ্তাহে হঠাৎ করেই হুমায়ুন কবির ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় নির্মাণকাজের জন্য আনা ট্রাকভর্তি মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়েছে। লুট করা সেই মালামাল হুমায়ুন কবির নিজের বাড়ির সামনেই ফেলে রেখেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এছাড়া প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের চার টন রড অর্ডার করার পরও তা পাওয়া যাচ্ছে না; যা ওই নেতাই জব্দ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

নির্মাণকর্মীরা আরও অভিযোগ করেন, প্রকল্পের টেন্ডার পাওয়ার ক্ষেত্রেও ওই নেতা হামলা ও প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলেন। বর্তমানে মালামাল লুট ও হুমকির মুখে কার্যত পুরো প্রকল্পের কার্যক্রম থমকে দাঁড়িয়েছে। সাফারি পার্ক কর্তৃপক্ষ পুরো বিষয়টি অবগত থাকলেও এখন পর্যন্ত কোনো আইনি বা প্রশাসনিক পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এদিকে অভিযুক্ত হুমায়ুন কবির তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, নির্বাচনের পর থেকে তিনি এলাকায় মাদক, চুরি ও ছিনতাইবিরোধী অভিযান চালানোর কারণে একটি কুচক্রী মহল তাকে রাজনৈতিকভাবে হেয় করতে এই অপপ্রচার চালাচ্ছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে তিনি প্রকল্পের কন্ট্রাক্টরের সাথে যোগাযোগের পরামর্শ দিয়ে বলেন, “আমি এসব মিথ্যা হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

সম্পর্কিত খবর

বাংলাদেশ

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

মার্চ ৪, ২০২৬
বাংলাদেশ

শটগান হাতে অসুস্থ কর্মীকে দেখতে গেলেন বিএনপি নেতা

মার্চ ৪, ২০২৬
বাংলাদেশ

গাংনীতে আইনশৃঙ্খলা কমিটির সভায় হট্টগোল: জামায়াত নেতাকে মারধরের চেষ্টা, সভা পণ্ড

মার্চ ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, এর অর্থ কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতে সফরে গেলেন নবনিযুক্ত ডিজিএফআই প্রধান!

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি শেষ নিশ্বাস ত্যাগ করেন কোথায়, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • ধর্ষণ চেষ্টাকালে পুরুষের যৌনাঙ্গ কেটে দিলেন নারী

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবার কাছ থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ পরবর্তী হত্যা, বিএনপির নেতাসহ গ্রেপ্তার ৪

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আবারও ইরানের গার্লস স্কুলে ইসরায়েলের হামলা, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা

মার্চ ৪, ২০২৬

বাবা-মা, স্ত্রী ও নিজের ব্যাংক হিসাব উন্মুক্ত করলেন আসিফ মাহমুদ

মার্চ ৪, ২০২৬

ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো কঠিন: মিলিটারি ওয়াচ ম্যাগাজিন

মার্চ ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version