শুক্রবার, মার্চ ৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

খলিলুর ও রেজওয়ানার গ্রেপ্তার দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল বাদ জুম’আ

ইসাবেক উপদেষ্টা খলিলুর ও রেজওয়ানার গ্রেপ্তার দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল আজ

- মাহবুব কামাল
মার্চ ৬, ২০২৬
A A
খলিলুর ও রেজওয়ানার গ্রেপ্তার দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল বাদ জুম’আ
Share on FacebookShare on Twitter

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনগণের রায়কে পাল্টে দেওয়ার অভিযোগে সাবেক উপদেষ্টা খলিলুর রহমান ও সৈয়দা রিজওয়ানা হাসানের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী।

আজ শুক্রবার (৬ মার্চ) জুম’আর নামাজের পর রাজধানীর বাইতুল মুকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক নির্বাচনে পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায়কে পরিবর্তন করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

এদিকে অনর্বর্তিকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, “জামায়াতকে মেইনস্ট্রিম হতে দিইনি।” তার এমন বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

জামায়াতের নেতারা দাবি করেন, এ ধরনের বক্তব্যই প্রমাণ করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলটিকে মূলধারার রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে। এ কারণে তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে সম্প্রতি দেওয়া এক বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, অন্তর্বর্তী সরকার সুস্পষ্টভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। তাঁর ভাষায়, “একদম সাফ স্বীকার করা যাকে বলে, তারা পরিকল্পনা করেই জামায়াত ও এনসিপিকে অনেক আসনে হারিয়েছে।”

তিনি আরও বলেন, “জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে যারা এভাবে গাদ্দারি করেছে, তাদের বিচার একদিন এ দেশেই হবে।” তাঁর মতে, এই নির্বাচন জাতির জন্য আরেকটি কলঙ্ক হয়ে থাকবে।

শিবির সভাপতি আরও দাবি করেন, জনগণের ম্যান্ডেটের প্রতি বর্তমান ব্যবস্থার আস্থা নেই। তাঁর অভিযোগ, নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করে জনগণের প্রকৃত রায়কে উপেক্ষা করা হয়েছে।

আয়োজকদের মতে, জনগণের ভোটাধিকার নিয়ে কোনো ধরনের কারচুপি মেনে নেওয়া হবে না। এজন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

মধ্য রাতে ফেসবুক পোষ্ট, সাবেক বিএনপি নেতা ড. ফয়জুল হকের

মার্চ ৬, ২০২৬
আওয়ামী লীগ

উদ্বোধনের ১ ঘণ্টা পর আ’লীগ কার্যালয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

মার্চ ৬, ২০২৬
আন্তর্জাতিক

ভারতীয় যুদ্ধবিমান নিখোঁজ, ধ্বংস হওয়ার সম্ভাবনা

মার্চ ৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, এর অর্থ কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতে সফরে গেলেন নবনিযুক্ত ডিজিএফআই প্রধান!

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি শেষ নিশ্বাস ত্যাগ করেন কোথায়, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • ধর্ষণ চেষ্টাকালে পুরুষের যৌনাঙ্গ কেটে দিলেন নারী

    0 shares
    Share 0 Tweet 0
  • ডেপুটি স্পিকার পদে আলোচনায় জামায়াতের ৪, এনসিপির একজন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

খলিলুর ও রেজওয়ানার গ্রেপ্তার দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল বাদ জুম’আ

মার্চ ৬, ২০২৬

মধ্য রাতে ফেসবুক পোষ্ট, সাবেক বিএনপি নেতা ড. ফয়জুল হকের

মার্চ ৬, ২০২৬

মার্কিন সাহায্যের অপেক্ষায় আরব বিশ্ব, ইরানের ড্রোন ঠেকাতে দিশেহারা মধ্যপ্রাচ্য

মার্চ ৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version