রবিবার, মার্চ ৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

৯ বছরের শিশুকে ধর্ষণের পর মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ

- তুর্জ খান
মার্চ ৭, ২০২৬
A A
৯ বছরের শিশুকে ধর্ষণের পর মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ
Share on FacebookShare on Twitter

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৯) ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার বিক্রমশ্রী গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। পুলিশ ঘটনার তদন্তে নেমে জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের দুই যুবককে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিশুটির মা বাড়ির সামনের মাঠে ছাগল আনতে গিয়েছিলেন। বাড়িতে শিশুটি একাই ছিল। কিছুক্ষণ পর মা ফিরে এসে ঘরের আড়ার সঙ্গে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান। শিশুটির শরীরের নিম্নাংশ দিয়ে রক্ত ঝরছিল এবং পরনের কাপড় ছিল এলোমেলো। মায়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা শিশুটিকে একা পেয়ে ঘরে ঢুকে ধর্ষণ করেছে এবং ঘটনা ধামাচাপা দিতে তাকে ফাঁসিতে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। শিশুটির মা কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমি ভাত খেয়ে ওকে ঘরে রেখে গিয়েছিলাম। ফিরে দেখি আমার কলিজার টুকরা আড়ার সঙ্গে ঝুলছে। আমি আমার সন্তানের খুনিদের ফাঁসি চাই।”

খবর পেয়ে বারহাট্টা থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায়, প্রাথমিক আলামতে এটি হত্যাকাণ্ড ও ধর্ষণের চিহ্ন পাওয়ার ইঙ্গিত দিচ্ছে। তবে ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) আরিফুল ইসলাম জানান, এই ঘটনায় দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং জড়িতদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

ঈদগাহের ইমাম নির্বাচন নিয়ে বিরোধ, বিএনপির হামলায় জামায়াত কর্মী নিহত

মার্চ ৮, ২০২৬
প্রধান সংবাদ

আমেনা হত্যাকাণ্ডে নাটকীয় মোড়: মেয়েকে হত্যা করে মিথ্যা গল্প সাজিয়েছিলেন সৎ বাবা

মার্চ ৭, ২০২৬
বাংলাদেশ

ছাত্রদল কর্তৃক শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন

মার্চ ৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইসরায়েলি প্রযুক্তিতে তৈরি নিরাপদ স্মার্টফোন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতে সফরে গেলেন নবনিযুক্ত ডিজিএফআই প্রধান!

    0 shares
    Share 0 Tweet 0
  • মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, এর অর্থ কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • ধর্ষণ চেষ্টাকালে পুরুষের যৌনাঙ্গ কেটে দিলেন নারী

    0 shares
    Share 0 Tweet 0
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা জানাল সরকার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইমির সঙ্গে থাকা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি দিয়ে থানায় হস্তান্তর

মার্চ ৮, ২০২৬

ঈদগাহের ইমাম নির্বাচন নিয়ে বিরোধ, বিএনপির হামলায় জামায়াত কর্মী নিহত

মার্চ ৮, ২০২৬

আমেনা হত্যাকাণ্ডে নাটকীয় মোড়: মেয়েকে হত্যা করে মিথ্যা গল্প সাজিয়েছিলেন সৎ বাবা

মার্চ ৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version