সোমবার, মার্চ ২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি অন্যান্য

মিটফোর্ডের ঘটনায় ক্ষোভে ছাত্রদলের ৯ নেতার পদত্যাগ

- তুহিন সিরাজী
জুলাই ১২, ২০২৫
A A
মিটফোর্ডের ঘটনায় ক্ষোভে ছাত্রদলের ৯ নেতার পদত্যাগ
Share on FacebookShare on Twitter

পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) সংলগ্ন এলাকায় ব্যবসায়ী সোহাগ নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। মারধরের পর সোহাগকে রাস্তায় ফেলে পাথর দিয়ে শরীর থেঁতলে দেয় অভিযুক্তরা। গত ৯ জুলাই এ হত্যাকাণ্ড ঘটলেও শুক্রবার (১১ জুলাই) ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই দেশব্যাপী সমালোচনার ঝড় উঠে। এ ঘটনায় সংগঠনের প্রতি ক্ষোভ ও হতাশা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্য কমিটির ৯ জন নেতাকর্মীর পদত্যাগের খবর পাওয়া গেছে।

এ ঘটনার পর শুক্রবার থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা। নৃশংস এ ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের বিচার দাবিতে দেশজুড়ে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এমন নৃশংসতার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হল শাখা জাতীয়তাবাদী ছাত্রদল কর্মী মোহাম্মদ আবু সায়ীদ পদত্যাগ করেছেন। শনিবার সকালে ফেসবুকে নিজের অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগ করেছেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ লিসানুল আলম লিসান। গত শুক্রবার (১১ জুলাই) রাতে ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

এছাড়াও পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য পারভেজ রানা প্রান্ত এবং রাকিবুল ইসলাম রানা। তিনি আইন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগের তালিকায় রয়েছে- সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সিনিয়র সহসভাপতি (প্রিন্সিপাল আবুল কাশেম হল) রাসেল মিয়া। ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার সদস্য মুহাম্মাদ রাব্বি মিয়া, গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জাহিমুর রহমান জিসান ও সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক রহমান এবং সিলেটের চুনারুঘাট ছাত্রদল ৯ নম্বর রানীগাঁও শাখার পূর্ণাঙ্গ কমিটির সহসভাপতি আরিফুল ইসলাম ইমরুল।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

জুলাই সনদ অনুযায়ী বিরোধী দলক ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তাব

মার্চ ২, ২০২৬
বাংলাদেশ

পৌর ছাত্রদলের ছুরিকাঘাতে আহত কলেজ ছাত্রদল সভাপতি

মার্চ ২, ২০২৬
জামায়াত

চাঁদাবাজদের ছুরিকাঘাতে প্রাণ গেল বগুড়ার আলেম মাওলানা সাইফুল ইসলামের

মার্চ ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, এর অর্থ কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি শেষ নিশ্বাস ত্যাগ করেন কোথায়, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • ধর্ষণ চেষ্টাকালে পুরুষের যৌনাঙ্গ কেটে দিলেন নারী

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবার কাছ থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ পরবর্তী হত্যা, বিএনপির নেতাসহ গ্রেপ্তার ৪

    0 shares
    Share 0 Tweet 0
  • হঠাৎ অসুস্থ জামায়াত আমির

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর ‘পরিণতি অস্পষ্ট’

মার্চ ২, ২০২৬

জুলাই সনদ অনুযায়ী বিরোধী দলক ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তাব

মার্চ ২, ২০২৬

পৌর ছাত্রদলের ছুরিকাঘাতে আহত কলেজ ছাত্রদল সভাপতি

মার্চ ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version