মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

অনলাইনে মানুষের কঙ্কাল বিক্রি, জড়িত ডেন্টালের দুই ছাত্র: ডিএমপি

- তুর্জ খান
মার্চ ১০, ২০২৬
A A
অনলাইনে মানুষের কঙ্কাল বিক্রি, জড়িত ডেন্টালের দুই ছাত্র: ডিএমপি
Share on FacebookShare on Twitter

রাজধানীতে অভিযান চালিয়ে ৪৭টি মানুষের মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়-কঙ্কাল উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। মঙ্গলবার (১০ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিসি মোহাম্মদ ইবনে মিজান এই ভয়ংকর তথ্য নিশ্চিত করেন। এই ঘটনায় জড়িত অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক (২৫) ও মো. ফয়সাল আহম্মেদ (২৬) রাজধানীর সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতালের ছাত্র। বাকি দুজন হলেন মো. আবুল কালাম (৩৯) ও আসাদুল মুন্সী (৩২)। পুলিশ জানায়, উত্তরার সাপ্পোরো ডেন্টাল কলেজের হোস্টেলের একটি কক্ষ থেকে বস্তাবন্দি ও ছড়ানো-ছিটানো অবস্থায় ৪৪টি কঙ্কাল উদ্ধার করা হয়। এর আগে মনিপুরী পাড়া ও তেজগাঁও এলাকা থেকে বাকি ৩টি কঙ্কালসহ ৩ জনকে আটক করা হয়েছিল।

পুলিশি তদন্তে উঠে এসেছে, এই চক্রটি মূলত অনলাইনের মাধ্যমে কঙ্কাল কেনাবেচা করত। চক্রের মূলহোতা ফয়সালের ‘বোন সেলিং’ নামে একটি ফেসবুক গ্রুপ রয়েছে, যার সদস্য সংখ্যা প্রায় ২০ হাজার। গ্রেফতারকৃতরা জানায়, তারা ৬ থেকে ৮ হাজার টাকায় একেকটি কঙ্কাল কিনে ১৫ থেকে ২০ হাজার টাকায় মেডিকেল শিক্ষার্থীদের কাছে বিক্রি করত। গ্রেফতার আবুল কালামের নামে দেশের বিভিন্ন থানায় কবর থেকে কঙ্কাল চুরিসহ মোট ২১টি মামলা রয়েছে।

চক্রটি মূলত গাজীপুর, ময়মনসিংহ, শেরপুর ও জামালপুর এলাকার অরক্ষিত কবরস্থানগুলোকে টার্গেট করত। লাশ দাফনের প্রায় এক বছর পর তারা সুযোগ বুঝে কঙ্কাল চুরি করে নিয়ে আসত। পরে কেমিক্যালের মাধ্যমে সেগুলো পরিষ্কার ও প্রসেস করে বিক্রির উপযোগী করা হতো। ডেন্টাল কলেজের হোস্টেলে বসেই তারা দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে এবং তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া চলছে। পুলিশ মনে করছে, এই চক্রের সঙ্গে সারাদেশের আরও অনেক খুচরা বিক্রেতা ও কবর চোর জড়িত রয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত জামায়াত নেতার মৃত্যু

মার্চ ১০, ২০২৬
বাংলাদেশ

গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে অস্ত্র-রড নিয়ে আওয়ামী লীগের হামলা

মার্চ ১০, ২০২৬
বাংলাদেশ

ঢাবিতে তোফাজ্জল হত্যা মামলা: পলাতক ২২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মার্চ ১০, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইসরায়েলি প্রযুক্তিতে তৈরি নিরাপদ স্মার্টফোন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসনাতের বাসায় অভিযানের বিষয়ে যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা জানাল সরকার

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইউনিয়ন জামায়াত আমিরের মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • আমেনা হত্যাকাণ্ডে নাটকীয় মোড়: মেয়েকে হত্যা করে মিথ্যা গল্প সাজিয়েছিলেন সৎ বাবা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানি হামলায় বিপর্যস্ত ইসরায়েল: ৯ হাজারেরও বেশি ক্ষতিপূরণের আবেদন জমা

মার্চ ১০, ২০২৬

নেতানিয়াহু আহত বা নিহত হওয়া নিয়ে যা বললো ইরানি সংবাদমাধ্যম

মার্চ ১০, ২০২৬

প্রথমবার ‘ডার্ক ঈগল’ মোতায়েন করল যুক্তরাষ্ট্র

মার্চ ১০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version