বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

প্রথম অধিবেশনের দিনে সংসদের সামনে অবস্থান নিচ্ছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতরা

রাষ্ট্রপতিকে অভিশংসন, সংস্কার ও বিচারের দাবিতে

- তুর্জ খান
মার্চ ১২, ২০২৬
A A
প্রথম অধিবেশনের দিনে সংসদের সামনে অবস্থান নিচ্ছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতরা
Share on FacebookShare on Twitter

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহত যোদ্ধারা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অভিশংসন, রাষ্ট্রীয় সংস্কার এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে এই কর্মসূচি পালিত হবে।

এর আগে মঙ্গলবার (১০ মার্চ) শাহবাগের শহীদ হাদী চত্বরে “লং মার্চ ফর জুলাই সনদ” শীর্ষক একটি শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়। জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে আয়োজিত এই সমাবেশে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা এবং বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে তাদের দাবির সপক্ষে সংহতি প্রকাশ করেন।

কর্মসূচি থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি খোলা চিঠি প্রদান করা হয়। চিঠিতে জানানো হয়, ৫ আগস্টের সফল গণঅভ্যুত্থানের পর দেড় বছরের অন্তর্বর্তী সরকার পার করে দেশ এখন নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রবেশ করেছে। তাই নবগঠিত সরকারকে জুলাই গণঅভ্যুত্থানের চেতনার প্রতিফলন ঘটিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে।

বক্তারা বলেন, ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ ইতোমধ্যে গণভোট ও সর্বদলীয় স্বাক্ষরের মাধ্যমে একটি জাতীয় অঙ্গীকারে পরিণত হয়েছে। এই সনদের দ্রুত বাস্তবায়ন এবং গণভোটে অনুমোদিত সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করার জোর দাবি জানান তারা।

খোলা চিঠিতে চারটি প্রধান দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে—নির্দিষ্ট সময়ের মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন, শহীদদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা, আহত যোদ্ধাদের উন্নত চিকিৎসা ও আর্থিক সুরক্ষা প্রদান এবং সংস্কারের অগ্রগতি নিয়মিত জাতির সামনে প্রকাশ করা।

আন্দোলনকারীরা স্পষ্ট করেছেন যে, জুলাই অভ্যুত্থান কোনো দলীয় আন্দোলন ছিল না, বরং এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে সমগ্র জাতির সম্মিলিত বিদ্রোহ। শহীদ পরিবারের সদস্যরা সরকারের কাছে কোনো দয়া নয়, বরং রক্তের বিনিময়ে অর্জিত আকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়ন এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

মিয়ানমার বিদ্রোহীদের ড্রোন প্রশিক্ষণের সময় মিজোরামে ৭ বিদেশি নাগরিক আটক

মার্চ ১৯, ২০২৬
আন্তর্জাতিক

পিছু হটার ইঙ্গিত ট্রাম্পের, ইরান চায় শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ

মার্চ ১৯, ২০২৬
বাংলাদেশ

গরু চুরির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

মার্চ ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • অর্ধেকেরও কম দামে সরকারকে তেল দিচ্ছে রাশিয়া, লাগবে না জাহাজ ভাড়াও

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রীর বক্তব্য বনাম ভাড়ার প্রকৃত অবস্থা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মিয়ানমার বিদ্রোহীদের ড্রোন প্রশিক্ষণের সময় মিজোরামে ৭ বিদেশি নাগরিক আটক

মার্চ ১৯, ২০২৬

তেহরানে শোকের সমুদ্র; লারিজানি ও খাতিবের জানাজায় লাখো মানুষের ঢল

মার্চ ১৯, ২০২৬

পিছু হটার ইঙ্গিত ট্রাম্পের, ইরান চায় শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ

মার্চ ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version