খাগড়াছড়ি, মাগুরা ও মাদারীপুর জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মোল্লা আজাদ হোসেনকে মাগুরার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান মাগুরার পুলিশ সুপার হাবিবুর রহমানকে বদলি করে মাদারীপুরের পুলিশ সুপার করা হয়েছে। অন্যদিকে সিআইডির পুলিশ সুপার মোরতোজা আলী খানকে খাগড়াছড়ির পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (এইচআরএম) সরদার নুরুল আমিনকে বিশেষ শাখার (এসবি) প্রধান এবং অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
