মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

অনবরত বন্ধুত্বের পরিচয় দিয়েই চলেছে চীন: জামায়াত আমির

- তুহিন সিরাজী
মার্চ ১৭, ২০২৬
A A
অনবরত বন্ধুত্বের পরিচয় দিয়েই চলেছে চীন: জামায়াত আমির
Share on FacebookShare on Twitter

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চীন কখনোই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না; বরং ধারাবাহিকভাবে বন্ধুত্বের পরিচয় দিয়ে আসছে। ভবিষ্যতেও তারা বাংলাদেশের মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরের আদর্শ স্কুল মাঠে চীনের সহায়তায় অসহায় মানুষের মাঝে ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, স্বল্প আয়ের মানুষের জন্য এই সহায়তা একটি মানবিক উদ্যোগ। তিনি এ ধরনের কার্যক্রমের জন্য চীনা রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন, এ সহায়তা ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের এবং উন্নয়ন সহযোগিতায় চীন একটি গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের সহায়তায় দেশে বহু অবকাঠামো ও প্রতিষ্ঠান গড়ে উঠেছে।

জামায়াত আমির আরও বলেন, দেশের উন্নয়ন ও কল্যাণে আন্তর্জাতিক বন্ধুত্ব বজায় রাখা প্রয়োজন, তবে কোনো ধরনের আধিপত্য মেনে নেওয়া হবে না। বাংলাদেশ নিজস্ব পররাষ্ট্রনীতির ভিত্তিতে এগিয়ে যাবে।

তিনি তিস্তা প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষাখাতে চীনের সাম্প্রতিক উদ্যোগগুলোকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর জামায়াতের নেতাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

জামায়াত

দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে সরকার গণতান্ত্রিক রীতি ভঙ্গ করেছে

মার্চ ১৭, ২০২৬
প্রধান সংবাদ

স্থানীয় সরকারে দলীয় প্রশাসক নিয়োগ: দ্রুত নির্বাচনের দাবিতে জামায়াত ও এনসিপি

মার্চ ১৭, ২০২৬
জামায়াত

ঢাকা-৫ এ ভাঙা রাস্তা মেরামত করে আলোচনায় এমপি কামাল হোসেন

মার্চ ১৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    0 shares
    Share 0 Tweet 0
  • শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে সৈয়দ তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • হারানো সেই ৬ পারমাণবিক বোমাই ট্রাম্পের জন্য এখন বড় হুমকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আবারও ইসলামী ব্যাংক লুটের ছক? নতুন গভর্নর ও এমপিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

মার্চ ১৭, ২০২৬

অনবরত বন্ধুত্বের পরিচয় দিয়েই চলেছে চীন: জামায়াত আমির

মার্চ ১৭, ২০২৬

দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে সরকার গণতান্ত্রিক রীতি ভঙ্গ করেছে

মার্চ ১৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version