শুক্রবার, মার্চ ২০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

যে ঐতিহাসিক গণভোটে জন্ম বিএনপির, এখন সে গণভোটেই অনীহা

- তুর্জ খান
মার্চ ২০, ২০২৬
A A
যে ঐতিহাসিক গণভোটে জন্ম বিএনপির, এখন সে গণভোটেই অনীহা
Share on FacebookShare on Twitter

গণভোটের মাধ্যমে যে রাজনৈতিক দলের গোড়াপত্তন হয়েছিল, সেই বিএনপি এখন গণভোটের জনরায় মানতে টালবাহানা শুরু করেছে বলে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্বাধীন বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে। ১৯৭৭ সালের ৩০ মে আয়োজিত এই গণভোটের মূল লক্ষ্য ছিল সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া জিয়ার শাসনকাজের বৈধতা নিশ্চিত করা। মূলত তাঁর গৃহীত নীতি ও কর্মসূচির প্রতি জনগণের আস্থা যাচাই করতেই এই ভোটের আয়োজন করা হয়।

১৯৭৭ সালের ২২ এপ্রিল তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতির উদ্দেশে দেওয়া এক বিশেষ বেতার ও টেলিভিশন ভাষণে এই গণভোটের ঘোষণা দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন সরাসরি জনগণের মতামতের ভিত্তিতে তাঁর নেতৃত্বের ভিত্তি মজবুত করতে। সেই সময়কার ঐতিহাসিক নথিপত্র ও সংবাদপত্রের তথ্য অনুযায়ী, ১৯৭৭ সালের ৩০ মে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে সারা দেশে ভোটগ্রহণ চলে।

তৎকালীন সময়ে দেশে মোট ভোটারের সংখ্যা ছিল ৩ কোটি ৮৪ লাখ এবং ভোটগ্রহণের জন্য সারা দেশে ২১ হাজার ৬৮৫টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছিল। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেই নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল ৮৮ দশমিক ১ শতাংশ। সংগৃহীত ভোটের মধ্যে ৯৮ দশমিক ৯ শতাংশ মানুষ রাষ্ট্রপতি জিয়ার পক্ষে ‘হ্যাঁ’ সূচক ভোট দিয়েছিলেন, বিপরীতে ‘না’ ভোট পড়েছিল মাত্র ১ দশমিক ১ শতাংশ। এই বিপুল জনসমর্থনের মধ্য দিয়েই জিয়াউর রহমানের শাসনকাল একটি শক্তিশালী আইনি ও নৈতিক ভিত্তি পায়।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১ দলীয় জোট যখন ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অংশ হিসেবে গণভোটের দাবি তুলছে, তখন বিএনপির অবস্থান নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। নিজের জন্মের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এই নির্বাচনী প্রক্রিয়া নিয়ে দলটির বর্তমান নেতৃত্বের অনীহা বা আইনি জটিলতার অজুহাতকে অনেকেই রাজনৈতিক বৈপরীত্য হিসেবে দেখছেন। মিত্র দলগুলোর অভিযোগ, যে প্রক্রিয়ায় বিএনপির জন্ম, এখন সেই গণভোটের মাধ্যমেই জনরায় নিতে দলটি গড়িমসি করছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

ইফতারে দাওয়াত না দেওয়া নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৪

মার্চ ২০, ২০২৬
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছেন ট্রাম্প: আলজাজিরার বিশ্লেষণ

মার্চ ২০, ২০২৬
জামায়াত

এবার ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির

মার্চ ২০, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • অর্ধেকেরও কম দামে সরকারকে তেল দিচ্ছে রাশিয়া, লাগবে না জাহাজ ভাড়াও

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রীর বক্তব্য বনাম ভাড়ার প্রকৃত অবস্থা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইফতারে দাওয়াত না দেওয়া নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৪

মার্চ ২০, ২০২৬

ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছেন ট্রাম্প: আলজাজিরার বিশ্লেষণ

মার্চ ২০, ২০২৬

এবার ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির

মার্চ ২০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version