মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

নোয়াখালীতে অণ্ডকোষ চেপে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

- তুর্জ খান
মার্চ ২৪, ২০২৬
A A
নোয়াখালীতে অণ্ডকোষ চেপে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

নোয়াখালীর চাটখিলে পারিবারিক কলহের জেরে ওমানপ্রবাসী স্বামী ইলিয়াছ হোসেনকে (৩৫) অণ্ডকোষ চেপে হত্যার অভিযোগে তার স্ত্রী ফাতেমা আক্তার সোনিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ মার্চ) দুপুরে উপজেলার উত্তর রামদেবপুর গ্রামের ঘাসিবাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ইলিয়াছ হোসেন ওই গ্রামের মোহাম্মদ উল্লার ছেলে। তিনি গত ৪ ফেব্রুয়ারি ওমান থেকে ছুটিতে দেশে এসেছিলেন এবং ঈদের পর আবারও কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল। গ্রেপ্তার হওয়া সোনিয়া ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পশ্চিম পাঠানগড় গ্রামের বাসিন্দা। এই দম্পতির দুটি সন্তান রয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সাত বছর আগে বিয়ের পর থেকেই স্ত্রীর কারণে ভাইদের সঙ্গে ইলিয়াছের সুসম্পর্ক ছিল না। শুক্রবার জুমার নামাজ শেষে বড় ভাই আব্দুল মতিনকে সঙ্গে নিয়ে ইলিয়াছ বাড়িতে ফিরলে স্ত্রী সোনিয়ার সঙ্গে তার প্রচণ্ড বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি লেগে যায়।

অভিযোগ উঠেছে, হাতাহাতির একপর্যায়ে সোনিয়া তার স্বামীর অণ্ডকোষ সজোরে টিপে ধরলে ইলিয়াছ তাৎক্ষণিক জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ওই রাতেই সোনিয়াকে শ্বশুরবাড়ি থেকে আটক করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, নিহতের বড় ভাই আব্দুল মতিন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শনিবার (২৩ মার্চ) সকালে অভিযুক্ত গৃহবধূ সোনিয়াকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু, আটক ১২

মার্চ ২৪, ২০২৬
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ইমামসহ নিহত ২

মার্চ ২৪, ২০২৬
আওয়ামী লীগ

আ.লীগ কর্মীর নেতৃত্বে ছাত্রদল নেতাকে হাতুড়িপেটা, কুপিয়ে জখম

মার্চ ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরানের কাছে আয়রন ডোমের গোপন তথ্য ফাঁস ইসরাইলি সেনার

    0 shares
    Share 0 Tweet 0
  • মায়ের কাছে থেকে ডেকে নিয়ে ঈদের রাতে যুবককে হত্যা করে বিএনপি নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • যে কারণে যুক্তরাষ্ট্রে গেলেন জুবাইদা রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ওয়ান-ইলেভেনের অন্যতম খলনায়ক সাবেক এমপি মাসুদ উদ্দিন গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ৯০ টাকা

মার্চ ২৪, ২০২৬

পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু, আটক ১২

মার্চ ২৪, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ইমামসহ নিহত ২

মার্চ ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version