মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ইমামসহ নিহত ২

- তুর্জ খান
মার্চ ২৪, ২০২৬
A A
ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ইমামসহ নিহত ২
Share on FacebookShare on Twitter

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দলীয় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে বিএনপির দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে মসজিদের ইমামসহ ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টা থেকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নে বিএনপির সমর্থক ‘বড় গোষ্ঠী’ ও ‘বাইদ্দা গোষ্ঠীর’ মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে।

এ ঘটনার মূল সূত্রপাত হয় গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন। সেদিন সকালে গোয়ালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগে বিএনপি সমর্থক ও বাইদ্দা গোষ্ঠীর সদস্য জিয়াউর রহমানকে আটক করে সেনাবাহিনী। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের কারাদণ্ড দেন। এই সাজার পেছনে একই গ্রামের বিএনপি নেতা ও বড় গোষ্ঠীর সদস্য শিশু মিয়া জড়িত বলে জিয়াউর রহমান সন্দেহ করতে থাকেন।

কারাগার থেকে মুক্তি পেয়েই জিয়াউর রহমান প্রতিশোধ নিতে শিশু মিয়াকে মারধর করেন এবং তার মোটরসাইকেল ছিনিয়ে নেন। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। গত ১৭ মার্চ ইফতারের আগে একবার সংঘর্ষের পর আজ (২৪ মার্চ) সকালে পুনরায় বাইদ্দা গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বড় গোষ্ঠীর ওপর হামলা চালায়।

সংঘর্ষ চলাকালীন মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবনির্বাচিত এমপি এম এ হান্নানের অনুসারী বিএনপি নেতা রহিম তালুকদার এবং স্বতন্ত্র প্রার্থী কে এম কামরুজ্জামান মামুনের অনুসারী কাশেম মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।

নিহত হাবিবউল্লাহ (৪০) গোয়ালনগর গ্রামের স্কুলপাড়া এলাকার মসজিদের ইমাম ও স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান মামুনের সমর্থক ছিলেন।

অপরিদকে নিহত আক্তার মিয়া বিএনপি নেতা রহিম তালুকদারের সমর্থক ছিলেন।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুরো সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন গুরুতর আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএনপির অভ্যন্তরীণ ও গোষ্ঠীগত বিরোধের জের ধরেই এই হতাহতের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু, আটক ১২

মার্চ ২৪, ২০২৬
আওয়ামী লীগ

আ.লীগ কর্মীর নেতৃত্বে ছাত্রদল নেতাকে হাতুড়িপেটা, কুপিয়ে জখম

মার্চ ২৪, ২০২৬
বাংলাদেশ

নোয়াখালীতে অণ্ডকোষ চেপে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

মার্চ ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরানের কাছে আয়রন ডোমের গোপন তথ্য ফাঁস ইসরাইলি সেনার

    0 shares
    Share 0 Tweet 0
  • মায়ের কাছে থেকে ডেকে নিয়ে ঈদের রাতে যুবককে হত্যা করে বিএনপি নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • যে কারণে যুক্তরাষ্ট্রে গেলেন জুবাইদা রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ওয়ান-ইলেভেনের অন্যতম খলনায়ক সাবেক এমপি মাসুদ উদ্দিন গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ শিক্ষামন্ত্রীর

মার্চ ২৪, ২০২৬

জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ৯০ টাকা

মার্চ ২৪, ২০২৬

পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু, আটক ১২

মার্চ ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version