মার্কিন যুক্তরাষ্ট্রের পাঠানো আলোচনার প্রস্তাব ও বার্তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের একটি রাজনৈতিক সূত্র জানিয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় পাঠানো এসব বার্তাকে ইরান একটি ‘প্রতারণামূলক কৌশল’ হিসেবে দেখছে এবং এই ধরনের বার্তার ওপর তাদের কোনো আস্থা নেই।
সূত্রটি আরও জানায়, ইরানের প্রতি শত্রুপক্ষের আগ্রাসী অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। বরং তাদের বিভিন্ন প্রতারণামূলক পদক্ষেপ এবং নতুন করে স্থল অভিযানের প্রস্তুতির লক্ষণ দেখা যাচ্ছে। মূলত পাকিস্তান সরকারের মধ্যস্থতায় ডোনাল্ড ট্রাম্প ইরানের যুদ্ধবিরতির মানসিকতা যাচাই করার চেষ্টা করেছিলেন, কিন্তু তেহরানের পক্ষ থেকে তাকে অত্যন্ত সুসংগঠিত ও কঠোর জবাব দেওয়া হয়েছে।
ইরান স্পষ্ট জানিয়েছে যে, ট্রাম্পের পূর্ববর্তী প্রতিনিধি—বিশেষ করে উইটকফ এবং কুশনারের কাউকেই বার্তা আদান-প্রদানের জন্য উপযুক্ত মনে করে না তারা। শত্রুর পক্ষ থেকে কোনো ইতিবাচক পরিবর্তন না আসা পর্যন্ত ইরান তার অবস্থানে অনড় থাকার ইঙ্গিত দিয়েছে।
