মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: ট্রাইব্যুনালে সাবেক ডিআইজি জলিল

- তুর্জ খান
মার্চ ৩১, ২০২৬
A A
শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: ট্রাইব্যুনালে সাবেক ডিআইজি জলিল
Share on FacebookShare on Twitter

২০১৩ সালে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত অপরাধ ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের মামলায় সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে তাকে ট্রাইব্যুনালে আনা হয় বলে নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এর আগে সোমবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর ডিবি পুলিশ।

আবদুল জলিল মণ্ডল ২০১৩ সালে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়া তিনি র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন। শাপলা চত্বরের ওই ঘটনায় তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

শাপলা চত্বরের এই হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনায় বর্তমানে আব্দুল জলিল ছাড়াও আরও পাঁচজন হাই-প্রোফাইল ব্যক্তি কারাগারে রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং শাহরিয়ার কবির।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনা নিয়ে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ২১ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছিল। হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে আজিজুল হক এই অভিযোগটি করেন। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

জ্বালানি সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত: সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন সরাসরি ক্লাস

মার্চ ৩১, ২০২৬
প্রধান সংবাদ

অভিযানে এখন পর্যন্ত প্রায় ৩ লাখ মেট্রিক টন জ্বালানি উদ্ধার, মামলা ১২৪৪

মার্চ ৩১, ২০২৬
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার খুব কাছে ইরান? সরিয়ে নিল বিশাল ইউরেনিয়াম মজুত

মার্চ ৩১, ২০২৬

সপ্তাহের সেরা

  • খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হস্তক্ষেপ করলেন হাসনাত আব্দুল্লাহ, সুখবর দিল নবীন ফ্যাশন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • মোসাদের হিটলিস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী: আরাগচিকে বাঁচালো আইএসআই

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

অভিযানে এখন পর্যন্ত প্রায় ৩ লাখ মেট্রিক টন জ্বালানি উদ্ধার, মামলা ১২৪৪

মার্চ ৩১, ২০২৬

ফরিদপুরসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

মার্চ ৩১, ২০২৬

দাম বাড়েনি জ্বালানি তেলের

মার্চ ৩১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version