বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

ফরিদপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, কৃষক দলের কার্যালয়সহ বাড়িঘর ভাঙচুর

- তুর্জ খান
এপ্রিল ২, ২০২৬
A A
ফরিদপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, কৃষক দলের কার্যালয়সহ বাড়িঘর ভাঙচুর
Share on FacebookShare on Twitter

ফরিদপুরের সালথায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রামে এই সংঘর্ষে ইউনিয়ন কৃষক দলের কার্যালয়সহ অন্তত ৮টি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক দল নেতা ফারুক মাতুব্বরের সমর্থক বাচ্চু চোকদারের কাছ থেকে জমি কেনেন স্বেচ্ছাসেবক লীগ নেতা হেমায়েত মাতুব্বর। ওই জমির সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিনের বিরোধ মেটাতে বৃহস্পতিবার দুপুরে পুলিশ ও স্থানীয় মাতুব্বরদের উপস্থিতিতে সালিশি বৈঠক বসে। জমি মাপার একপর্যায়ে দুই পক্ষ বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়লে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের সময় একপক্ষ অপরপক্ষের সমর্থকদের বেশ কয়েকটি বসতবাড়িতে হামলা চালায়। ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন, হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি ব্যাপক লুটপাট চালিয়েছে এবং পার্শ্ববর্তী কাগদী বাজারে অবস্থিত ইউনিয়ন কৃষক দলের কার্যালয়টিও তছনছ করেছে। আহতদের উদ্ধার করে দ্রুত নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার বিষয়ে সালথা থানার পুলিশ জানিয়েছে, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জমির বিরোধকে কেন্দ্র করে আকস্মিক এই উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

ড. ইউনূসের বিরুদ্ধে বসুন্ধরা মিডিয়ার অপপ্রচারে তারেক রহমানের সাবেক সহযোগীরা!

এপ্রিল ২, ২০২৬
বাংলাদেশ

১৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

এপ্রিল ২, ২০২৬
প্রধান সংবাদ

ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

এপ্রিল ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

৩.৫ টন পণ্য বহনে সক্ষম বিশ্বের সবচেয়ে ভারী কার্গো ড্রোন ওড়ালো চীন

এপ্রিল ২, ২০২৬

ড. ইউনূসের বিরুদ্ধে বসুন্ধরা মিডিয়ার অপপ্রচারে তারেক রহমানের সাবেক সহযোগীরা!

এপ্রিল ২, ২০২৬

ফরিদপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, কৃষক দলের কার্যালয়সহ বাড়িঘর ভাঙচুর

এপ্রিল ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version