শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

জুলাই সনদ বাস্তবায়ন না হলে, জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে: মঞ্জু

- তুর্জ খান
এপ্রিল ৩, ২০২৬
A A
জুলাই সনদ বাস্তবায়ন না হলে, জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে: মঞ্জু
Share on FacebookShare on Twitter

জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট অধ্যাদেশ নিয়ে বিএনপির কথা ও কাজের মিল নেই বলে অভিযোগ তুলেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর পল্টনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এই দাবি করেন। ছাত্র-জনতার বিপ্লবের অর্জন রক্ষায় টালবাহানা ও আইনি বিতর্ক তৈরির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

মজিবুর রহমান মঞ্জু তার বক্তব্যে সতর্ক করে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে এই অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হবে। বর্তমানে জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে যে বিভেদ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার সুযোগ নিয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে তারেক রহমান, শফিকুর রহমান এবং ড. ইউনূসসহ সংশ্লিষ্ট সবাইকে চরম শাস্তির মুখোমুখি হতে হবে। তিনি গণভোট ও জুলাই সনদ নিয়ে টালবাহানাকে ফ্যাসিবাদী শক্তির সুরের সাথে তুলনা করেন।

সমাবেশে দলের নেতারা শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও শিশু রিয়া গোপের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে রক্ষা করতে তারা বদ্ধপরিকর। যদি জুলাই সনদ নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বা টালবাহানা করা হয়, তবে রাজপথের আন্দোলনের মাধ্যমেই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার বিএনপিকে জুলাইয়ের চেতনার আলোকে দেশ পরিচালনার আহ্বান জানান। অন্যথায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিণতির কথা স্মরণে রাখার পরামর্শ দেন তিনি। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিজয়নগর, কাকরাইল ও নয়াপল্টন হয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

‘ডিজেলের বিন্দুমাত্র সংকট নেই, অকটেনের সংকট মোটরসাইকেল চালকদের তৈরি করা’

এপ্রিল ৩, ২০২৬
বাংলাদেশ

বেইলি রোডের আগুন: ‘বিল আদায়ে তালা দেওয়া হয় রেস্তোরাঁর গেটে’

এপ্রিল ৩, ২০২৬
বাংলাদেশ

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা

এপ্রিল ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘ডিজেলের বিন্দুমাত্র সংকট নেই, অকটেনের সংকট মোটরসাইকেল চালকদের তৈরি করা’

এপ্রিল ৩, ২০২৬

বেইলি রোডের আগুন: ‘বিল আদায়ে তালা দেওয়া হয় রেস্তোরাঁর গেটে’

এপ্রিল ৩, ২০২৬

রোববার থেকে দেওয়া হবে হামের টিকা, কারা পাবে?

এপ্রিল ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version