শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

আবারও মার্কিন এফ-৩৫ ভূপাতিত করার দাবি ইরানের

- তুর্জ খান
এপ্রিল ৩, ২০২৬
A A
আবারও মার্কিন এফ-৩৫ ভূপাতিত করার দাবি ইরানের
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আরও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভ্যুলেশন গার্ডস কোর (আইআরজিসি)। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিমানটি ইরানের মধ্যাঞ্চলের আকাশসীমায় ওড়ার সময় আইআরজিসির হামলার শিকার হয়। আইআরজিসি সংশ্লিষ্ট ফার্স নিউজ এজেন্সি এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছে, বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে বিধ্বস্ত হয়েছে।

ইরানের মেহের নিউজ এজেন্সির তথ্যমতে, হামলার সময় আকাশে তীব্র বিস্ফোরণ ঘটে। ফলে বিমানের পাইলটের প্যারাসুট দিয়ে ইজেক্ট করার বা বেঁচে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত বিধ্বস্ত বিমানের পাইলটের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

উল্লেখ্য, এর আগে গত ১১ মার্চ মধ্য ইরানের আকাশসীমায় প্রথমবারের মতো একটি মার্কিন এফ-৩৫ স্টিলথ ফাইটার জেটে আঘাত করার দাবি করেছিল আইআরজিসি। পরবর্তীতে মার্কিন সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছিল যে, পশ্চিম এশিয়ার একটি মার্কিন ঘাঁটিতে একটি এফ-৩৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত অবস্থায় জরুরি অবতরণ করেছে। ইরানি বাহিনীর হামলায় সেটি ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে তখন ধারণা করা হয়।

চলমান সংঘাতের প্রেক্ষাপটে আকাশসীমায় এই ধরনের পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। ইরানের দাবি অনুযায়ী, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন স্টিলথ প্রযুক্তি মোকাবিলায় সক্ষম। তবে পেন্টাগন বা সেন্টকমের পক্ষ থেকে নতুন এই বিমান ভূপাতিত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করা পর্যন্ত আন্তর্জাতিক মহলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

ইরানের কাছে এখনও বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে: মার্কিন গোয়েন্দা তথ্য

এপ্রিল ৩, ২০২৬
প্রধান সংবাদ

রোববার থেকে দেওয়া হবে হামের টিকা, কারা পাবে?

এপ্রিল ৩, ২০২৬
আন্তর্জাতিক

মিয়ানমারের প্রেসিডেন্ট হলেন সাবেক জান্তাপ্রধান মিন অং হ্লাইং

এপ্রিল ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানের কাছে এখনও বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে: মার্কিন গোয়েন্দা তথ্য

এপ্রিল ৩, ২০২৬

‘ডিজেলের বিন্দুমাত্র সংকট নেই, অকটেনের সংকট মোটরসাইকেল চালকদের তৈরি করা’

এপ্রিল ৩, ২০২৬

বেইলি রোডের আগুন: ‘বিল আদায়ে তালা দেওয়া হয় রেস্তোরাঁর গেটে’

এপ্রিল ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version