মশারি টাঙিয়ে তেলপাম্পে রাতযাপনের যে ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি—এমনটাই জানিয়েছে রিউমার স্ক্যানার।
সংস্থাটি জানায়, ছবিটি কোনো বাস্তব ঘটনার নয়; বরং এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে এবং এটি ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হয়েছে।
রিউমার স্ক্যানারের ফ্যাক্টচেক টিম তাদের অনুসন্ধানে এ ধরনের অপপ্রচার শনাক্ত করেছে বলে জানিয়েছে।
ফ্যাক্টচেকিং সংস্থাগুলোর মতে, চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে বিভিন্ন গণমাধ্যম, সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজের মাধ্যমে বাংলাদেশকে কেন্দ্র করে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য মূলত আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।
এছাড়া সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে বিএনপি এবং নতুন সরকারের বিরুদ্ধেও গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।
বাংলাদেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে রিউমার স্ক্যানার কাজ করে যাচ্ছে।
সম্প্রতি সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, সর্বোচ্চ ১৩৩টি গুজবের শিকার হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দল হিসেবে সবচেয়ে বেশি, অর্থাৎ ৩৬০টি গুজবের শিকার হয়েছে বিএনপি।
