বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলার সাবেক আমির, বরিশাল অঞ্চলের টিম সদস্য এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মোস্তফা কামাল গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার তার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছেন। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদেরও তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা জানান।
