মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

ট্রাম্পের ‘সব উড়িয়ে দেব’ হুমকির পর রাতভর শান্তি প্রচেষ্টায় মরিয়া ভ্যান্স

- তুহিন সিরাজী
এপ্রিল ৬, ২০২৬
A A
ট্রাম্পের ‘সব উড়িয়ে দেব’ হুমকির পর রাতভর শান্তি প্রচেষ্টায় মরিয়া ভ্যান্স
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে কঠোর সামরিক হুমকি দেওয়ার পর ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা করতে জরুরি কূটনৈতিক উদ্যোগ জোরদার হয়েছে। এ প্রেক্ষাপটে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শেষ মুহূর্তের আলোচনায় সক্রিয় ভূমিকা রাখছেন।

রোববার গভীর রাতে ভ্যান্সের নেতৃত্বে একাধিক আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সম্ভাব্য শান্তি পরিকল্পনা উত্থাপন করা হয়। প্রস্তাবে তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং পরবর্তী ১৫ থেকে ২০ দিনের মধ্যে আরও আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।

এর আগে ট্রাম্প সতর্ক করে বলেন, মঙ্গলবার রাত ৮টার (ইস্টার্ন টাইম) মধ্যে কোনো সমঝোতা না হলে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে, যার লক্ষ্য হতে পারে বেসামরিক অবকাঠামোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।

তবে হোয়াইট হাউসের একটি সূত্র জানিয়েছে, আলোচনার পরও হরমুজ প্রণালি দ্রুত চালু হওয়ার সম্ভাবনা অনিশ্চিত এবং প্রস্তাবটি এখনো প্রেসিডেন্টের চূড়ান্ত অনুমোদন পায়নি।

এই গোপন আলোচনায় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সমন্বয় করেন। যুক্তরাষ্ট্রের পক্ষে অংশ নেন জেডি ভ্যান্স ও বিশেষ দূত স্টিভ উইটকফ, আর ইরানের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা নিজেদের অবস্থান ও শর্ত মধ্যস্থতাকারীদের মাধ্যমে তুলে ধরেছে। তবে এক কর্মকর্তা মন্তব্য করেন, চলমান আলোচনা ও যুদ্ধসংক্রান্ত হুমকির মধ্যে অসামঞ্জস্য রয়েছে।

অন্যদিকে, একটি ইরানি সূত্রের দাবি—তেহরান হরমুজ প্রণালি খোলার বিষয়ে চাপ বা সময়সীমা মানতে রাজি নয়।

উভয় পক্ষের মধ্যে মূল মতপার্থক্য রয়ে গেছে। ইরান দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাচ্ছে, আর যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করুক এবং পারমাণবিক কর্মসূচি স্থগিত করুক।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

মার্কিন এআই কেন্দ্রগুলোতে হামলার হুমকি দিল ইরান

এপ্রিল ৭, ২০২৬
আন্তর্জাতিক

ইরানের তাবাস মরুভূমিতে আমেরিকার শোচনীয় পরাজয়ের ইতিহাস

এপ্রিল ৬, ২০২৬
আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২ ইসরায়েলি নিহত, নিখোঁজ ২

এপ্রিল ৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • গঠন হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, থাকছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর হয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যোগ্যতার প্রশ্নে তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মার্কিন এআই কেন্দ্রগুলোতে হামলার হুমকি দিল ইরান

এপ্রিল ৭, ২০২৬

গুমের মামলার দেড় বছর: তদন্তে অগ্রগতি না থাকায় ‘মায়ের ডাক’-এর ক্ষোভ

এপ্রিল ৭, ২০২৬

সরকারের সমালোচনা করায় জামায়াতের নারী নেত্রীকে গ্রেপ্তারের অভিযোগ

এপ্রিল ৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version