জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর অভিজ্ঞ ও পরিচিত নারী নেত্রীদের মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতা ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
তিনি বলেন, দলের মোট সদস্যদের মধ্যে ৪০ শতাংশেরও বেশি নারী রয়েছেন। প্রতি এক লাখ রোকনের মধ্যে ৪০ হাজারের বেশি নারী আছেন এবং তারা সংগঠনের বিভিন্ন স্তরে সক্রিয়ভাবে যুক্ত।
নারীদের রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, অনেকে প্রশ্ন তোলেন কেন জাতীয় সংসদ নির্বাচনে নারীদের মনোনয়ন দেওয়া হয়নি। গত ১৫ বছর দলের নেতাকর্মীরা স্বাভাবিকভাবে কাজ করার সুযোগ পাননি বলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অতীতে নারীদের মনোনয়ন দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে জাতীয় সংসদ নির্বাচনেও নারীদের মনোনয়ন দেওয়া হবে।
