বুধবার, এপ্রিল ৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

যুদ্ধবিরতিকে স্বাগত জানাল জাতিসংঘ ও বিভিন্ন দেশ

- তুহিন সিরাজী
এপ্রিল ৮, ২০২৬
A A
যুদ্ধবিরতিকে স্বাগত জানাল জাতিসংঘ ও বিভিন্ন দেশ
Share on FacebookShare on Twitter

ইরানের বিরুদ্ধে পূর্বঘোষিত বড় ধরনের সামরিক অভিযান অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘোষণার পর বিষয়টিকে স্বাগত জানিয়েছে ইরানের সুপ্রিম সিকিউরিটি কাউন্সিল। একই সঙ্গে জাতিসংঘসহ বিভিন্ন দেশও যুদ্ধবিরতির এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে।

জাতিসংঘ

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে কাজ করার আহ্বান জানিয়েছেন।

তার মুখপাত্র এক বিবৃতিতে বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে জড়িত সবাইকে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা মেনে চলতে হবে এবং যুদ্ধবিরতির শর্ত বাস্তবায়নের মাধ্যমে একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ শান্তির পথ তৈরি করতে হবে।

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া সরকার যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের কার্যালয় বলেছে, তারা চায় এই যুদ্ধবিরতি বজায় থাকুক এবং সংঘাতের একটি টেকসই সমাধান আসুক।

নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডও যুদ্ধবিরতিকে ইতিবাচক হিসেবে দেখলেও সতর্ক অবস্থান নিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্সের মুখপাত্র জানান, এটি উৎসাহব্যঞ্জক হলেও স্থায়ী শান্তি নিশ্চিত করতে এখনো গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে।

জাপান

জাপান যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে বলেছে, সংকট নিরসনে বাস্তব ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। এর মধ্যে হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করাও অন্তর্ভুক্ত।

ইরাক

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টেকসই ও অর্থবহ সংলাপ শুরুর আহ্বান জানিয়েছে।

পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্ররা লেবাননসহ বিভিন্ন স্থানে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা অবিলম্বে কার্যকর হয়েছে।

তবে পরে ইসরায়েল জানিয়েছে, দুই সপ্তাহের এই যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত নয়।

সূত্র: ফ্রান্স২৪

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

‘পাকিস্তান একটি গোটা সভ্যতাকে রক্ষা করল’

এপ্রিল ৮, ২০২৬
আন্তর্জাতিক

যুদ্ধ যেভাবে ইরানকে মধ্যপ্রাচ্যে চালকের আসনে বসিয়ে দিয়েছে

এপ্রিল ৮, ২০২৬
আন্তর্জাতিক

ইরানের বিদ্যুৎ গ্রিড ধ্বংস করা ট্রাম্পের জন্য কেন অসম্ভব?

এপ্রিল ৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার অর্জন পিছিয়ে দিলে প্রতিরোধের ডাক নূরুল কবীরের

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর হয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যোগ্যতার প্রশ্নে তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ইলিয়াস আলী গুমের রহস্য উন্মোচন: হত্যার পর লাশ ফেলা হয় ধলেশ্বরীতে!

    0 shares
    Share 0 Tweet 0
  • সংসদে ৯ বিল পাস, গুম আইন বিষয়ে যে সিদ্ধান্ত হলো

    0 shares
    Share 0 Tweet 0
  • দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম, সংসদে বিল পাশ

এপ্রিল ৮, ২০২৬

‘পাকিস্তান একটি গোটা সভ্যতাকে রক্ষা করল’

এপ্রিল ৮, ২০২৬

যুদ্ধ যেভাবে ইরানকে মধ্যপ্রাচ্যে চালকের আসনে বসিয়ে দিয়েছে

এপ্রিল ৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version