শুক্রবার, মার্চ ২০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

আবু সাঈদ হত্যার ভিডিও এআই দিয়ে বানানো : হাসিনার আইনজীবী

- তুর্জ খান
আগস্ট ৭, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আজকে প্রত্যক্ষদর্শী হিসেবে নিজেদের জবানবন্দি তুলে ধরেন দুজন সাক্ষী। এর মধ্যে একজন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী রিনা মুরমু ও আরেকজন এনটিভির রংপুর করেসপন্ডেন্ট একেএম মঈনুল হক। হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন সাংবাদিক মঈনুল হককে জেরার করার সময় বলেন, আবু সাঈদ হত্যার ভিডিও ফুটেজটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো হয়েছে। জবাবে এটি সত্য নয় বলে জানান সাক্ষী।

আজ বুধবার (৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বেলা ১১টার পর থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৭ আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

এর আগে, ৪ আগস্ট এ মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়। ওই দিন সাক্ষী দেন পঙ্গু হওয়া শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান ও চোখ হারানো দিনমজুর পারভীন। তারা জুলাই-আগস্ট আন্দোলনে নিজেদের করুণ অবস্থার জন্য শেখ হাসিনাকে দায়ী করে সর্বোচ্চ সাজা চেয়েছেন। ৩ আগস্ট মানবতাবিরোধী অপরাধের এ মামলার সূচনা বক্তব্যের পর প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন আন্দোলনে আহত খোকন চন্দ্র বর্মণ। তাকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

ইফতারে দাওয়াত না দেওয়া নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৪

মার্চ ২০, ২০২৬
জামায়াত

এবার ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির

মার্চ ২০, ২০২৬
জামায়াত

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা মহিলা জামায়াতের

মার্চ ২০, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • অর্ধেকেরও কম দামে সরকারকে তেল দিচ্ছে রাশিয়া, লাগবে না জাহাজ ভাড়াও

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রীর বক্তব্য বনাম ভাড়ার প্রকৃত অবস্থা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জ্বালানি ব্যয় মেটাতে ২ বিলিয়ন ডলার ঋণ নিচ্ছে সরকার

মার্চ ২০, ২০২৬

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মার্চ ২০, ২০২৬

ইরান এখন যুদ্ধের আগের তুলনায় অনেক শক্তিশালী: মার্কিন অধ্যাপক

মার্চ ২০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version