মঙ্গলবার, জুন ৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

১০ হাজার কোটি টাকা চেয়ে আবেদন: বাংলাদেশ ব্যাংকে নগদ জমা রাখতে ব্যর্থ ইসলামী ব্যাংক

জুন ৯, ২০২৬
A A
১০ হাজার কোটি টাকা চেয়ে আবেদন:  বাংলাদেশ ব্যাংকে নগদ জমা রাখতে ব্যর্থ ইসলামী ব্যাংক
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত নগদ জমা বা ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) বজায় রাখতে ব্যর্থ হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমের নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক ও অস্থিরতার মধ্যে গ্রাহকদের ব্যাপক আমানত উত্তোলনের ফলে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ব্যাংকের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ইতোমধ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার আমানত ব্যাংক থেকে তুলে নিয়েছেন গ্রাহকরা। এর প্রভাবে ব্যাংকটির কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষিত তহবিল উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং সিআরআর ঘাটতি দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চাওয়া হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, বাংলাদেশ ব্যাংকে ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অ্যাকাউন্ট এখনো ইতিবাচক অবস্থানে রয়েছে। তবে সিআরআর সংরক্ষণের জন্য নির্ধারিত সীমার নিচে নেমে যাওয়ায় ঘাটতি তৈরি হয়েছে। একসময় এ হিসাবে ৭ হাজার ১৫ কোটি টাকা জমা থাকলেও বর্তমানে তা কমে প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকায় দাঁড়িয়েছে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় সিআরআর বজায় রাখা এবং স্বাভাবিক তারল্য পরিস্থিতি ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা চাওয়া হয়েছে।

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে এস আলম গ্রুপের নামে-বেনামে বিপুল অঙ্কের ঋণ বিতরণের কারণে ইসলামী ব্যাংক আর্থিক চাপে পড়ে। সে সময় ব্যাংকটি সিআরআর সংরক্ষণ এবং কেন্দ্রীয় ব্যাংকের চলতি হিসাবে প্রয়োজনীয় অর্থ জমা রাখতে ব্যর্থ হয়েছিল। তবে অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের ফলে ব্যাংকটি ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় এবং কয়েক মাসের মধ্যে সিআরআর ঘাটতি কাটিয়ে উঠতে সক্ষম হয়।

কিন্তু নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর আবারও ব্যাংকটিকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়। গত ২৪ মে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম. জুবায়দুর রহমান পদত্যাগ করেন। একই দিন রাতে সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এরপর থেকেই তার নিয়োগের বিরোধিতা করে একদল গ্রাহক ও শেয়ারহোল্ডার বিভিন্ন ব্যানারে কর্মসূচি পালন করছেন। আন্দোলনকারীরা টানা নবম দিনের মতো আজও ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

আবাসিক হোটেলে সাবেক হিন্দু মেম্বারের মৃত্যু: ‘যৌন উত্তেজক ওষুধ সেবনের দাবি’ মুসলিম বান্ধবীর

জুন ৯, ২০২৬
বাংলাদেশ

কক্সবাজারে দুর্ধর্ষ ডাকাতি, প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

জুন ৯, ২০২৬
বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের বক্তব্যের ব্যাখ্যা দিল টিআইবি

জুন ৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার রঞ্জন চন্দ্র সম্পর্কে যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বগুড়ায় ধর্ষণ চেষ্টা মামলায় আটক বগুড়া জেলা শ্রমিক দল নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

    0 shares
    Share 0 Tweet 0
  • সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলমকে সরিয়ে দিয়েছে বিএনপি সরকার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পুশইন নিয়ে শুভেন্দুর দাবি উড়িয়ে দিলো বিজিবি

জুন ৯, ২০২৬

আবাসিক হোটেলে সাবেক হিন্দু মেম্বারের মৃত্যু: ‘যৌন উত্তেজক ওষুধ সেবনের দাবি’ মুসলিম বান্ধবীর

জুন ৯, ২০২৬

বিরোধীদল হিসেবে প্রথম বিকল্প বাজেট ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব জামায়াতের

জুন ৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version