মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত ৫৪ ফিলিস্তিনি

গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলের বিমান হামলায় ৫৪ জন ফিলিস্তিনি নিহত এবং আরো ১১৯ জন আহত হয়েছেন।

- নিজস্ব প্রতিবেদক
মে ৬, ২০২৫
A A
গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত ৫৪ ফিলিস্তিনি
Share on FacebookShare on Twitter

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি সেনাবাহিনীর বিমান হামলায় ৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলের গণহত্যা যুদ্ধে নিহতের সংখ্যা ৫২ হাজার ৫৬৭ জনে পৌঁছেছে।

মঙ্গলবার (৬ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এদিকে তুর্কী বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জানিয়েছে, বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরো ১১৯ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফলে ইসরাইলের আগ্রাসনে মোট আহতের সংখ্যা এক লাখ ১৮ হাজার ৬১০ জনে দাঁড়িয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’

চলতি বছরের ১৯ জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে বাধ্য হয়ে ইসরাইল অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে। কিন্তু যুদ্ধবিরতির দুই মাসের মধ্যেই ইসরাইল আবারো ব্যাপকহারে সামরিক অভিযান চালানো শুরু করে। গত ১৮ মার্চ ভোরে শুরু হওয়া অভিযানে এখনো পর্যন্ত কমপক্ষে দুই হাজার ৫০০ জন নিহত এবং ছয় হাজার ৫০০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এর আগে, ইসরাইল গত ২ মার্চ থেকে গাজায় সব ধরনের মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে। ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

গাজা সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মোট নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে নিহত বলে ধরে নেয়া হচ্ছে।

গাজায় সামরিক অভিযান চালানোর জন্য গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এছাড়াও ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

ভারতের ‘র’ ও আরএসএস-এর ওপর নিষেধাজ্ঞা চায় মার্কিন কমিশন

মার্চ ১৭, ২০২৬
আন্তর্জাতিক

মধ্যস্থতাকারীদের প্রস্তাব নাকচ: ‘এখন শান্তির সময় নয়’ বললেন মোজতবা খামেনি

মার্চ ১৭, ২০২৬
প্রধান সংবাদ

প্রশাসনে বিএনপি নেতাদের বসানো হচ্ছে: জামায়াতের দাবি

মার্চ ১৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    0 shares
    Share 0 Tweet 0
  • শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে সৈয়দ তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • হারানো সেই ৬ পারমাণবিক বোমাই ট্রাম্পের জন্য এখন বড় হুমকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভারতের ‘র’ ও আরএসএস-এর ওপর নিষেধাজ্ঞা চায় মার্কিন কমিশন

মার্চ ১৭, ২০২৬

মধ্যস্থতাকারীদের প্রস্তাব নাকচ: ‘এখন শান্তির সময় নয়’ বললেন মোজতবা খামেনি

মার্চ ১৭, ২০২৬

প্রশাসনে বিএনপি নেতাদের বসানো হচ্ছে: জামায়াতের দাবি

মার্চ ১৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version