শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

বিএনপির সংসদীয় দলের সভা: মন্ত্রী-এমপিদের তিন বিষয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬
A A
বিএনপির সংসদীয় দলের সভা: মন্ত্রী-এমপিদের তিন বিষয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী
Share on FacebookShare on Twitter

বিএনপির সংসদীয় দলের সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধানমন্ত্রী, মন্ত্রী, চিফ হুইপ, হুইপ ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় মূলত তিনটি বিষয়ে মন্ত্রী-এমপিদের সতর্ক করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সভা-সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন দেওয়া এবং দলের অভ্যন্তরে কোনো ধরনের কোন্দল সৃষ্টি না করার বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

স্থানীয় সরকার নির্বাচনে দল-সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার নির্দেশও দেন তিনি। বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল-সমর্থিত এবং ‘সৎ ও যোগ্য’ প্রার্থীর পক্ষে কাজ করতে এমপিদের প্রতি আহ্বান জানান তারেক রহমান।

সভায় অংশ নেওয়া একাধিক সংসদ সদস্য জানান, প্রধানমন্ত্রী সতর্ক করে বলেছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করা ঠিক হবে না। অনেক এমপি নিজেদের পছন্দের প্রার্থীকে সমর্থন দেওয়ার চেষ্টা করছেন এবং তরুণদের সামনে আনছেন। তবে এ ক্ষেত্রে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এর মাধ্যমে তৃণমূলে যেন কোনো ধরনের ক্ষোভ বা প্রশ্ন তৈরি না হয়, সেদিকেও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

তিনি আরও সতর্ক করে বলেন, দলের নেতাকর্মীদের মধ্যে কোনো ধরনের দূরত্ব বা বিরোধ তৈরি করা যাবে না।

আরওপড়ুন

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে ডা: শফিকুর রহমান, আরও আছেন যারা

মঈন খান ও সালাহউদ্দিনের দায়িত্ব বাড়ল, প্রজ্ঞাপন জারি

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে এমপি-মন্ত্রীদের উপস্থিতির নির্দেশ

সভা-সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি নিয়েও প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেছেন। তিনি সব সংসদ সদস্য ও মন্ত্রীকে নিজ নিজ এলাকায় উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনের নির্দেশ দেন।

একই সঙ্গে সরকারের বিরুদ্ধে ছড়ানো বিভিন্ন প্রচার, অপপ্রচার ও প্রোপাগান্ডার বিষয়ে সবাইকে সতর্ক থাকার এবং এর যথাযথ জবাব দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

সরকারের সংকট ও অপপ্রচারের জবাব দিতে মাঠে থাকার নির্দেশ

সরকারের বিরুদ্ধে চলমান অপপ্রচারের জবাব দিতে মন্ত্রী-এমপিদের মাঠপর্যায়ে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিদ্যমান বিভিন্ন সংকট নিয়ে মন্ত্রীরা যে তথ্য ও ব্যাখ্যা দিয়েছেন, তার সঠিক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যাতে সরকার সম্পর্কে মানুষের মধ্যে কোনো ভুল ধারণা তৈরি না হয়।

বিশেষ করে স্থানীয় সরকার ব্যবস্থার সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি, সার ও গ্যাসের সংকটের বিষয়গুলো নিয়ে জনগণকে যথাযথভাবে অবহিত করতে দলীয় সংসদ সদস্যদের নির্দেশ দেন তারেক রহমান।

সভায় জানানো হয়, সারসংকট মোকাবিলায় আগামী দু-এক দিনের মধ্যেই নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্টরা ইতোমধ্যে কাজ শুরু করেছেন। সার সরবরাহ ও বিতরণ যাতে সঠিকভাবে হয়, তা নিশ্চিত করতে সরকার কঠোর নজরদারি করছে।

এ বিষয়ে কেউ যাতে বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচার চালাতে না পারে, সে ব্যাপারেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সম্পর্কিত খবর

জামায়াতের নারী কর্মীর সঙ্গে নিকৃষ্ট আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা
জামায়াত

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে ডা: শফিকুর রহমান, আরও আছেন যারা

সেপ্টেম্বর ১০, ২০২৬
মঈন খান ও সালাহউদ্দিনের দায়িত্ব বাড়ল, প্রজ্ঞাপন জারি
বাংলাদেশ

মঈন খান ও সালাহউদ্দিনের দায়িত্ব বাড়ল, প্রজ্ঞাপন জারি

সেপ্টেম্বর ১০, ২০২৬
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে যুদ্ধে প্রাণ হারালো নান্দাইলের মামুন
আন্তর্জাতিক

চাকরির আশায় রাশিয়ায় গিয়ে যুদ্ধে প্রাণ হারালো নান্দাইলের মামুন

সেপ্টেম্বর ১০, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • রুশ এস-৪০০-এর চেয়েও শক্তিশালী তুর্কি রাডার মোতায়েনের প্রস্তুতি বাংলাদেশ বিমান বাহিনীর

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় দিল ৩৫ লাখ, ডাকসু করল ৩৫ কোটি টাকার কাজ

বিশ্ববিদ্যালয় দিল ৩৫ লাখ, ডাকসু করল ৩৫ কোটি টাকার কাজ

সেপ্টেম্বর ১১, ২০২৬
ইরানের হামলায় জর্ডানে ক্ষতিগ্রস্ত ৯ মার্কিন যুদ্ধবিমান

ইরানের হামলায় জর্ডানে ক্ষতিগ্রস্ত ৯ মার্কিন যুদ্ধবিমান

সেপ্টেম্বর ১০, ২০২৬
নিষেধাজ্ঞা এড়িয়ে কীভাবে চীনের পণ্য কিনছে ইরান?

নিষেধাজ্ঞা এড়িয়ে কীভাবে চীনের পণ্য কিনছে ইরান?

সেপ্টেম্বর ১০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০