বুধবার, মার্চ ১৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

স্থগিত আমেরিকা-ভারত বাণিজ্য আলোচনা

- নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৮, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

আমেরিকার পণ্য আমদানিতে ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হয়েছে ১ আগস্ট থেকে। এরপর আরও ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক ঘোষিত হয়েছে, যা কার্যকর হবে ২৭ আগস্ট থেকে। এ পরিস্থিতিতে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করার জন্য ২৫-২৯ আগস্ট দিল্লি সফরে আসার কথা ছিল আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দলের। তবে হঠাৎ করেই ওয়াশিংটন সফরটি বাতিল করে, ফলে অতিরিক্ত শুল্ক ছাড়ের সম্ভাবনা প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে ভারতের জন্য।

রয়টার্স জানিয়েছে, আলোচনাটি অন্য কোনো তারিখে হবে কি না—সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। দিল্লিতে অবস্থিত আমেরিকান দূতাবাস জানিয়েছে, শুল্ক ও বাণিজ্য ইস্যুতে তাদের কাছে বাড়তি কোনো তথ্য নেই। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

রাশিয়ার তেল আমদানিকে কেন্দ্র করে ট্রাম্প ভারতের ওপর এই শুল্কারোপ করেন, যা অনেক দেশের তুলনায় বেশি। এ কারণে দুই দেশের মধ্যে সম্পর্ক উত্তেজনাকর হয়ে উঠেছে। বিশেষ করে ২৭ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হলে, তা ভারতের ওপর আমেরিকার আরোপিত সর্বোচ্চ শুল্কের একটি হয়ে দাঁড়াবে।

ভারতের কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করা এবং রাশিয়ার তেল আমদানি বন্ধ করার দাবিতে ওয়াশিংটনের সঙ্গে দিল্লির পাঁচ দফা আলোচনা হলেও তা ব্যর্থ হয়। ষষ্ঠ দফা বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছিল ভারত, কিন্তু তা-ও ভেস্তে গেল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, যেখানে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন নিজেরাই রাশিয়া থেকে পণ্য কিনছে, সেখানে শুধু দিল্লিকে দোষারোপ করা অন্যায্য।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করতে ইরানকে রুশ প্রযুক্তির সহায়তা

মার্চ ১৮, ২০২৬
আন্তর্জাতিক

অবশেষে নিশ্চিত করল তেহরান: ইসরায়েলি বিমান হামলায় শহীদ আলী লারিজানি

মার্চ ১৮, ২০২৬
আন্তর্জাতিক

মার্কিন আধিপত্যের অবসান? চীন-ইরান অক্ষের নতুন বিশ্বব্যবস্থার নকশা

মার্চ ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    0 shares
    Share 0 Tweet 0
  • শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে সৈয়দ তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করতে ইরানকে রুশ প্রযুক্তির সহায়তা

মার্চ ১৮, ২০২৬

ফেব্রুয়ারিতে ১৪৩ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুদক

মার্চ ১৮, ২০২৬

ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট

মার্চ ১৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version