বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি অন্যান্য

জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

- তুহিন সিরাজী
আগস্ট ৩০, ২০২৫
A A
জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
Share on FacebookShare on Twitter

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশ ও সেনাসদস্যদের সঙ্গে সংঘর্ষে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানান।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে মিলিত হন। সেখান থেকে তারা স্লোগান দেন— “ব্যান ব্যান জাতীয় পার্টি”, “একটা একটা জাপা ধর, ধইরা ধইরা জেলে ভর”, “ওয়ান টু থ্রি ফোর, জাতীয় পার্টি নো মোর”, “লীগ গেছে যে পথে, জাপা যাবে সে পথে।”

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ভারতের প্রভাবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে “বি-টিম রাজনীতি” করেছে। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরও জাতীয় পার্টিকে ব্যবহার করে তাদের পুনর্বাসনের চেষ্টা চলছে। বক্তারা সতর্ক করে বলেন, এ ধরনের প্রচেষ্টা হলে আবারও “৫ আগস্টের মতো” গণআন্দোলন গড়ে উঠবে।

বাংলা বিভাগের শিক্ষার্থী ও ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ অভিযোগ করে বলেন, “৫ আগস্টের পর থেকে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন পুলিশ পুরনো কায়দায় দমন করছে। বুয়েটের আন্দোলনেও হামলা হয়েছে। এসব হামলাকারী পুলিশকে বিচারের আওতায় আনতে হবে।”

ডাকসুর ভিপি প্রার্থী জামালুদ্দীন খালিদ বলেন, “নুরুল হক নুর নিয়ে কারও ভিন্ন মত থাকতে পারে। তবে হাসিনার ফ্যাসিবাদের সময় তিনি ছিলেন সাহসের প্রতীক। জাতীয় পার্টির বিরুদ্ধে লড়াই করতে গিয়েই তার ওপর পরিকল্পিত হামলা হয়েছে। যারা জুলাইয়ের যোদ্ধাদের দমন করতে চাইবে, তাদের আমরা প্রতিরোধ করব।”

ভিপি প্রার্থী ইয়াসিন আরাফাত বলেন, “আওয়ামী লীগ আড়ালে সক্রিয় আছে, জাতীয় পার্টি ছিল তাদের বি-টিম। আজকের ঘটনার পর এই দলকে নিষিদ্ধ করে নির্বাচন থেকে বাদ দিতে হবে, না হলে আবারও শিক্ষার্থীরা মাঠে নামবে।”

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বীন ইয়ামিন মোল্লা বলেন, “এই হামলার ভিডিও প্রমাণ রয়েছে। প্রত্যেক হামলাকারীকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। নুরুল হক নুরের নিরাপত্তা যখন নেই, তখন সাধারণ শিক্ষার্থীরা কোথায় নিরাপদ?”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ বলেন, “আওয়ামী লীগের বি-টিম জাতীয় পার্টির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়েই নেতা-কর্মীরা হামলার শিকার হচ্ছেন। ভারতের নির্দেশে যারা কাজ করছে, তাদের দেশে স্থান নেই।”

অন্যদিকে শিক্ষার্থী এবি জুবায়ের বীন নেসারী বলেন, “জাতীয় পার্টি নামে কোনো দল নেই, এটি আওয়ামী লীগের বি-টিম। শেখ হাসিনার ফ্যাসিবাদের সহযোগী এই দলকে এখনই নিষিদ্ধ করতে হবে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন সংগঠনের নেতারা প্রতিক্রিয়া জানান। ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম লিখেছেন, “নুরুল হক নুর জাতীয় নেতা। তার ওপর পুলিশের ও সেনাদের হামলা প্রমাণ করে সংস্কার এখনো অনেক বাকি।”

ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান লিখেছেন, “ডাকসুর সাবেক ভিপি নুরের ওপর হামলা অশনিসংকেত।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা লিখেছেন, “গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর সেনাবাহিনীর হামলা চরম স্পর্ধার বহিঃপ্রকাশ। আমরা এর তীব্র নিন্দা জানাই।”

এর আগে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হন নুরুল হক নুর। পরে রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যান।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

গরু চুরির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

মার্চ ১৮, ২০২৬
বাংলাদেশ

ছাত্রদলের হাত থেকে রেহাই পেলেন না জবি কর্মচারী; বিচার চেয়ে ভুক্তভোগীর আকুতি

মার্চ ১৮, ২০২৬
বাংলাদেশ

নামাজঘরের পাশে মাদক-জুয়া, প্রতিবাদ করায় কৃষকদল নেতার হামলায় বিশ্ববিদ্যালয় ছাত্র রক্তাক্ত

মার্চ ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • অর্ধেকেরও কম দামে সরকারকে তেল দিচ্ছে রাশিয়া, লাগবে না জাহাজ ভাড়াও

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রীর বক্তব্য বনাম ভাড়ার প্রকৃত অবস্থা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

তেহরানে শোকের সমুদ্র; লারিজানি ও খাতিবের জানাজায় লাখো মানুষের ঢল

মার্চ ১৯, ২০২৬

পিছু হটার ইঙ্গিত ট্রাম্পের, ইরান চায় শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ

মার্চ ১৯, ২০২৬

গরু চুরির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

মার্চ ১৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version