সোমবার, মার্চ ২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

যশোরে চাঁদার জন্য এক পরিবারের ৫ জনকে কোপাল বিএনপি নেতা, নিহত ১

- তুর্জ খান
আগস্ট ৩০, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

যশোরের মনিরামপুরে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে না পেয়ে এক পরিবারের পাঁচ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। মনিরামপুর পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ছাব্বির হোসেন ওরফে বড় ছাব্বিরের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু হোসেন (৪০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় মনিরামপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দক্ষিণপাশে হামলার ঘটনা ঘটেছে। 

নিহত মিন্টু হাকোবা গ্রামের আব্দুল আজিজের ছেলে। হামলার শিকার মিন্টুর দুই ভাই সেন্টু ও পিকুল যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে সেন্টুর অবস্থা আশঙ্কাজনক।

এদিকে এই ঘটনায় নিহত মিন্টুর মা আমেনা বেগম শুক্রবার রাতে বাদী হয়ে মনিরামপুর থানায় মামলা করেছেন। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফারুক ও ছোট সাব্বির নামে দুই জনকে গ্রেপ্তার করেছে। মূল হোতা বিএনপি নেতা বড় সাব্বির পলাতক রয়েছে।

হামলার শিকার পিকুল হোসেন বলেন, ‘হাকোবা এলাকার বিএনপি নেতা সাব্বির আমার ভাই সেন্টুর চা দোকানে এসে পাঁচ হাজার টাকা দাবি করে। টাকা না দেওয়ায় সাব্বির আমার ভাই সেন্টুর চোখে আঙ্গুল ঢুকিয়ে দিতে যায়। এসময় আমরা এগিয়ে এসে বাধা দিলে সাব্বির চলে যায়। পরে দলবল নিয়ে এসে আমাদের তিন ভাইকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। হামলাকারী বাকিদের বাড়িও হাকোবা গ্রামে।

নিহত মিন্টুর বাবা আব্দুল আজিজ ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘দুই বছর আগে আমার মেঝ ছেলে সেন্টুর ভ্যান চুরি হয়ে যায়। তখন হাকোবা ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আজিম নতুন ভ্যান কেনার জন্য আমাদের পাঁচ হাজার টাকা সহায়তা দেন। টাকা দেওয়ার সময় আজিম বলেছিল, এই টাকা ফেরত দেওয়া লাগবে না।

আব্দুল আজিজ বলেন, আমার চার ছেলে ভ্যান চালক। মেঝ বউমা হাকোবা হাইস্কুলের পিছনে চা দোকান চালায়। আজিম কাউন্সিলের দেওয়া সেই টাকা একমাস ধরে আমাদের কাছে দাবি করছে হাকোবা এলাকার সাব্বির নামে এক ব্যক্তি। আমরা বলেছিলাম আজিমকে সঙ্গে আনলে টাকা দেব। কিন্তু সাব্বির কাউন্সিলর আজিমকে একদিনও সঙ্গে আনতে পারেনি।

গত বৃহস্পতিবার বিকেলে ছেলের চা দোকানে এসে সাব্বির মেঝ বউমার কাছে ফের টাকা চায়। টাকা না পেয়ে নানা হুমকি-ধমকি দিতে থাকে। এসময় আমরা এগিয়ে এসে বাধা দিলে সাব্বির চলে যায়। পরে ৫-৬ জন সঙ্গী নিয়ে এসে সাব্বির আমার তিন ছেলে ও আমাদের স্বামী-স্ত্রীর উপর হামলা করে পিটিয়ে ও কুপিয়ে সবাইকে আহত করে। খবর পেয়ে পুলিশ আসার পর ওরা পালিয়ে যায়। এরপর আমাদের পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে যুবলীগ নেতা ও হাকোবা ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আজিম আত্মগোপনে থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বলেন, ‘বড় ছাব্বিব পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক। ব্যক্তির দায় দল নেবে না। দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা দল আশ্রয় প্রশ্রয় দেয়নি, দেবেও না। ছাব্বির যা করেছে নিন্দনীয় কাজ। একই পরিবারের পাঁচ সদস্য হাসপাতালে। তার মধ্যে একজন মারা গেছে। আমরা দলীয়ভাবে পরিবারকে চিকিৎসার বিষয়ে সহযোগিতা করছি।’

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান বলেন, ‘নিহতের মা আমেনা বেগম বাদী হয়ে চার জনের নাম উল্লেখ ও দুই জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ শনিবার ছোট সাব্বির ও ফারুক নামে দুই জনকে গ্রেপ্তার করেছে। প্রধান আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

সম্পর্কিত খবর

বাংলাদেশ

পৌর ছাত্রদলের ছুরিকাঘাতে আহত কলেজ ছাত্রদল সভাপতি

মার্চ ২, ২০২৬
বাংলাদেশ

রাজশাহীতে হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

মার্চ ১, ২০২৬
বিএনপি

অবিলম্বে ‘সংস্কার পরিষদ’ ঘোষণা এবং রাষ্ট্রপতির অভিশংসন দাবি নাহিদ ইসলামের

মার্চ ১, ২০২৬

সপ্তাহের সেরা

  • মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, এর অর্থ কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি শেষ নিশ্বাস ত্যাগ করেন কোথায়, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • ধর্ষণ চেষ্টাকালে পুরুষের যৌনাঙ্গ কেটে দিলেন নারী

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবার কাছ থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ পরবর্তী হত্যা, বিএনপির নেতাসহ গ্রেপ্তার ৪

    0 shares
    Share 0 Tweet 0
  • হঠাৎ অসুস্থ জামায়াত আমির

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জুলাই সনদ অনুযায়ী বিরোধী দলক ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তাব

মার্চ ২, ২০২৬

পৌর ছাত্রদলের ছুরিকাঘাতে আহত কলেজ ছাত্রদল সভাপতি

মার্চ ২, ২০২৬

চাঁদাবাজদের ছুরিকাঘাতে প্রাণ গেল বগুড়ার আলেম মাওলানা সাইফুল ইসলামের

মার্চ ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version