মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বিশ্লেষণ

হাসিনার মন্ত্রী-সচিব যেখানে ব্যর্থ, সেখানে সফল হয়েছেন সারওয়ার

- তুহিন সিরাজী
সেপ্টেম্বর ৬, ২০২৫
A A
হাসিনার মন্ত্রী-সচিব যেখানে ব্যর্থ, সেখানে সফল হয়েছেন সারওয়ার
Share on FacebookShare on Twitter

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে সম্প্রতি নিয়োগ পেয়েছেন মো. সারওয়ার আলম। তাকে নিয়ে আবেগঘন একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত সেই পোস্টে তিনি সারওয়ারকে ঘিরে একাধিক ঘটনার উল্লেখ করেন, তুলে ধরেন দুঃখ–কষ্টের স্মৃতিও।

ড. আসিফ নজরুল লেখেন—র‌্যাবের ম্যাজিস্ট্রেট হিসেবে অভিযান চালিয়ে একসময় দেশজুড়ে প্রশংসা কুড়িয়েছিলেন সারওয়ার। তবে এতে ক্ষুব্ধ হয় শক্তিশালী দুর্নীতিবাজ চক্র। ফলে তার পদোন্নতি আটকে যায়, বদলি করা হয় প্রবাসী মন্ত্রণালয়ে। কোভিডের সময় প্রবাসী শ্রমিকদের টিকা নিয়ে যখন তীব্র অস্থিরতা চলছিল, তখন সচিব ও মন্ত্রীর আশ্বাসে কর্মীরা রাজি হচ্ছিলেন না। কিন্তু সারওয়ারের কথায় মুহূর্তেই তারা শান্ত হন, অবরোধ তুলে নেন। মন্ত্রী–সচিব তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ঘটনাটি বলার সময় সারওয়ারের চোখ ভিজে উঠেছিল, আমরাও আবেগাপ্লুত হয়েছিলাম।

তিনি আরও লেখেন—প্রবাসী মন্ত্রণালয়ে দায়িত্ব নেয়ার পর প্রথম বৈঠকেই সারওয়ারকে চিনতে পারি। আলোচনায় সবসময় উৎসাহ নিয়ে মতামত দিতেন তিনি। পরবর্তীতে বুঝতে পারি, এ-ই সেই একসময়ের আলোচিত সারওয়ার। কাজের প্রতি নিষ্ঠা ও অতিরিক্ত যত্নের জন্য তাকে কখনো বকেছি, কখনো আবার তার ওপর ভরসাও করেছি। প্রবাসী কল্যাণে অনেক বড় পদক্ষেপ বাস্তবায়ন সম্ভব হয়েছে সারওয়ারসহ কয়েকজনের অক্লান্ত সহায়তায়।

আইন উপদেষ্টা দুঃখ প্রকাশ করে বলেন—নানা সময়ে আমার বিরুদ্ধে ভুয়া প্রচারণা চালানো হলেও সেটি অস্বাভাবিক ছিল না। কিন্তু পেশাদার, রাজনীতি থেকে দূরে থাকা সারওয়ারকেও কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে। এর পূর্ণ প্রতিকার আমি করতে পারিনি, এ কষ্ট আমার থাকবে।

শেষে তিনি লিখেছেন—“সারওয়ার, আপনাকে মিস করি। দোয়া করি, জুনিয়র কর্মকর্তারাও যেন আপনার সততা, সাহস আর কর্মনিষ্ঠা থেকে শিক্ষা নেয়। শুধু সিলেট নয়, সারা দেশের মানুষ আপনাকে ভালোবাসে।”

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো কঠিন: মিলিটারি ওয়াচ ম্যাগাজিন

মার্চ ৪, ২০২৬
প্রধান সংবাদ

স্ত্রীর নামে টরন্টোতে বাড়ি, ঢাকা ওয়াসা এমডিকে ঘিরে নতুন বিতর্ক

মার্চ ৩, ২০২৬
এনসিপি

নাসির উদ্দিন পাটোয়ারীর ফেসবুক পোষ্ট ভাইরাল

মার্চ ১, ২০২৬

সপ্তাহের সেরা

  • সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    0 shares
    Share 0 Tweet 0
  • শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে সৈয়দ তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • হারানো সেই ৬ পারমাণবিক বোমাই ট্রাম্পের জন্য এখন বড় হুমকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

অনবরত বন্ধুত্বের পরিচয় দিয়েই চলেছে চীন: জামায়াত আমির

মার্চ ১৭, ২০২৬

দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে সরকার গণতান্ত্রিক রীতি ভঙ্গ করেছে

মার্চ ১৭, ২০২৬

সরকারি বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বিরোধীদলীয় নেতা

মার্চ ১৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version