সোমবার, মার্চ ১৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

এবার ছাত্র-জনতার দখলে নেপালের পার্লামেন্ট, সংঘর্ষে নিহত ১

- তুর্জ খান
সেপ্টেম্বর ৮, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

দুর্নীতির বিরুদ্ধে ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে সরব হয়েছে নেপালের ছাত্র-জনতা। তারা দেশটির পার্লামেন্ট প্রাঙ্গণে প্রবেশ করার পর তাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়, রাজধানী কাঠমান্ডুর নয়া বাণেশ্বরে জেন-জি বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। স্থানীয় সিভিল হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন চন্দ্র রেগমি জানান, ‘চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।’ নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

মোহন চন্দ্র আরও বলেন, সিভিল হাসপাতাল, এভারেস্ট হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে আহত বিক্ষোভকারীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতের সংখ্যা কয়েক ডজন।

বিক্ষোভকারীরা নিষিদ্ধ এলাকায় ঢুকে পার্লামেন্ট ভবনের ভেতরে প্রবেশ করার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও গুলি চালায়। এতে অনেকেই আহত হন। দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে জেনারেশন জেডের তরুণেরা রাস্তায় নামলে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

সহিংসতার পর রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। এ ছাড়া দেশের অন্য প্রধান শহরগুলোতেও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নেপালে সরকারের দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যম পরিসরের ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণে কিছু দিন ধরেই ক্ষুব্ধ ছিল দেশটির তরুণ সমাজ। তারা কিছু দিন ধরেই ডিজিটাল পরিসরে এর প্রতিবাদ জানিয়ে আসছিলেন। তবে আজ সোমবার ডিজিটাল পরিসর পেরিয়ে এবার রাস্তায় নেমেছে জেনারেশন জেড।

স্থানীয় সময় আজ সকাল ৯টা থেকে রাজধানী কাঠমান্ডুর মৈতিঘরে জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান তোলে তরুণরা। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নেপো কিড’ ও ‘নেপো বেবিজ’ হ্যাশট্যাগ ট্রেন্ড করছিল। সরকার অনিবন্ধিত প্ল্যাটফর্মগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরই এসব হ্যাশট্যাগ আন্দোলন আরও বেশি গতি পায়।

কাঠমান্ডু জেলা প্রশাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ‘হামি নেপাল’ সংগঠন এই বিক্ষোভের আয়োজন করে। তারা এর আগে প্রশাসনের কাছ থেকে অনুমতিও নেয়। সংগঠনের চেয়ারম্যান সুধান গুরুঙ বলেন, ‘সরকারের পদক্ষেপ ও দুর্নীতির বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয়েছে। একইসঙ্গে দেশজুড়ে আরও নানা জায়গায় এ ধরনের কর্মসূচি চলছে।’

আয়োজকেরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিক্ষোভের রুট ও নিরাপত্তা–সংক্রান্ত তথ্য শেয়ার করছেন। পাশাপাশি শিক্ষার্থীদের ইউনিফর্ম পরে বই হাতে নিয়ে প্রতিবাদে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

ইরানের টানা হামলায় দিশেহারা ইসরায়েল: দ্রুত ফুরিয়ে যাচ্ছে ইন্টারসেপ্টর মজুত

মার্চ ১৬, ২০২৬
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে ইরানের দাপটে অসহায় ট্রাম্প

মার্চ ১৬, ২০২৬
আন্তর্জাতিক

ইরানের নিশানায় মার্কিন রাডার: ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় নতুন দুর্বলতা

মার্চ ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    0 shares
    Share 0 Tweet 0
  • শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে সৈয়দ তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইউনিয়ন জামায়াত আমিরের মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • হারানো সেই ৬ পারমাণবিক বোমাই ট্রাম্পের জন্য এখন বড় হুমকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নির্বাচনের মাঠে জামায়াত কত বড় চ্যালেঞ্জ, তা বিএনপি টের পেয়েছে: এমপি মনিরুল

মার্চ ১৬, ২০২৬

ইরানের টানা হামলায় দিশেহারা ইসরায়েল: দ্রুত ফুরিয়ে যাচ্ছে ইন্টারসেপ্টর মজুত

মার্চ ১৬, ২০২৬

বেশি ভাড়া নিলেই তাৎক্ষণিক ব্যবস্থা: সড়কমন্ত্রী

মার্চ ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version