সোমবার, মার্চ ১৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

নিক্সন চৌধুরীর ৭ মিনিট ২২ সেকেন্ড ভিডিও প্রকাশ

- তুর্জ খান
সেপ্টেম্বর ১৯, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ৭ মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিও জেলা ছাত্রলীগ নেতা আশিকুজ্জামান আশিক তার ফেসবুক পেজে পোস্ট করেন। আশিক নিক্সনের ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত।

ভিডিও বার্তায় নিক্সন চৌধুরী দাবি করেন, ভাঙ্গার জনগণের ন্যায্য আন্দোলনে অংশ নেওয়ার কারণেই তাকে ‘এক নম্বর আসামি’ করা হয়েছে। তিনি অভিযোগ করেন, আন্দোলনে অংশ নেওয়া সাধারণ খেটে খাওয়া মানুষকেও মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে।

নিক্সনের ভাষ্য, ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়ন দুটি অবৈধভাবে কেটে নিয়ে সালথা উপজেলার সঙ্গে যুক্ত করা হয়েছে শুধুমাত্র নৌকার ভোট কমানোর জন্য। তিনি বলেন, “আমি তিনবার জনগণের ভোটে নির্বাচিত এমপি ছিলাম। ভাঙ্গার উন্নয়নের জন্য কাজ করেছি। উপজেলা পরিষদের নতুন ভবন, অডিটোরিয়াম—এসবই হাসিনার উন্নয়ন ফান্ড থেকে এনেছিলাম। তবে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে আমি সমর্থন করি না।”

তিনি আরও বলেন, “আমাকে মামলা দিয়ে ভয় দেখানো যাবে না। ভাঙ্গার জনগণের স্বার্থে আমি একশ মামলাও মাথায় নিতে রাজি আছি। তবে নীরিহ মানুষকে হয়রানি করবেন না।”

ভিডিও বার্তার শেষ দিকে নিক্সন আলগী ইউনিয়ন পরিষদের আটক চেয়ারম্যানের মুক্তির দাবি জানান এবং রাজনৈতিক স্বার্থে পুলিশকে ব্যবহার করার সমালোচনা করেন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমাদের দু’টি ইউনিয়ন ফেরত দিন, নয়তো জনগণের আন্দোলন চলবে।”

ভিডিওটি প্রকাশের পর উপজেলা বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তারা বিষয়টি লোকমুখে জেনেছেন এবং আনুষ্ঠানিকভাবে অভিযোগ পেলে তদন্ত করা হবে।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়ন নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এ নিয়ে এলাকায় চলমান আন্দোলন ইতোমধ্যেই সহিংস রূপ নিয়েছে এবং কয়েকটি রাষ্ট্রীয় সম্পদ ভস্মীভূত হয়েছে।

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

ছাত্রলীগ করায় ছেলেকে নোটারি করে ত্যাজ্য ঘোষণা বাবার

মার্চ ১৩, ২০২৬
আওয়ামী লীগ

সীমান্ত দিয়ে দেশে ঢুকছেন আওয়ামী নেতারা

মার্চ ১০, ২০২৬
আওয়ামী লীগ

চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কুপিয়ে জখম ও ধর্ষণ চেষ্টার অভিযোগ

মার্চ ৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    0 shares
    Share 0 Tweet 0
  • শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে সৈয়দ তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইউনিয়ন জামায়াত আমিরের মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • হারানো সেই ৬ পারমাণবিক বোমাই ট্রাম্পের জন্য এখন বড় হুমকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইউজিসি চেয়ারম্যানসহ বদলে গেল ঢাবি-রাবি-চবি-কুয়েট ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি

মার্চ ১৬, ২০২৬

ট্রাম্পের জন্য ‘ফাঁদ’ হয়ে উঠছে ইরান যুদ্ধ

মার্চ ১৬, ২০২৬

ট্রাম্পের সব আবদার মানবে না ব্রিটেন: ইরান ইস্যুতে লন্ডনের কড়া বার্তা

মার্চ ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version