সোমবার, মার্চ ১৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি অন্যান্য

দিল্লিতে বৃষ্টি পড়লে এ দেশে ছাতা ধরার চেষ্টা হচ্ছে: চরমোনাই পীর

- তুর্জ খান
সেপ্টেম্বর ২০, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, এখন আবার নব্য ফ্যাসিবাদী আচরণের চেষ্টা চলছে। দিল্লিতে বৃষ্টি পড়লে এ দেশে ছাতা ধরার চেষ্টা হচ্ছে। বিদেশি প্রেসক্রিপশনে দেশ চালানোর অপচেষ্টা শুরু হয়েছে। কিন্তু দেশের মানুষ এসব ষড়যন্ত্র মেনে নেবে না।  

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ধোলাইখাল ট্রাকস্ট্যান্ডে ঢাকা-৬ (সূত্রাপুর-গেন্ডারিয়া-কোতোয়ালি আংশিক) আসনে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে যারা দেশ পরিচালনা করেছে তারা বারবার দেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন করেছে। দেশকে গুম-খুনের রাজ্যে পরিণত করেছে এবং বিশ্বের দরবারে লজ্জাজনক অবস্থায় উপস্থাপন করেছে। কিন্তু অতিষ্ঠ জনগণ ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে।

রেজাউল করিম আরও বলেন, আমরা যেন আর কখনো খুনি-চাঁদাবাজদের সহযোগী না হই। ৫ আগস্টের পর যে সুযোগ তৈরি হয়েছে, তাকে কাজে লাগাতে হবে। দেশের মানুষ এখন ইসলামের সৌন্দর্যের ওপর আস্থা রাখতে চায়। তাই আসুন ইসলাম, দেশ ও মানবতার পক্ষে ইসলামী শক্তির বিজয় নিশ্চিত করি।

গণসমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা-৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সূত্রাপুর থানা সভাপতি মো. মানোয়ার খান।

তিনি আগামী জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীককে বিজয়ী করার জন্য ঢাকা-৬ আসনের জনগণের প্রতি আহ্বান জানান।

গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব প্রকৌশলী কেএম আতিকুর রহমান, কেএম শরীয়াতুল্লাহ, ডা. মুহাম্মাদ শহিদুল ইসলাম প্রমুখ।

এ সময় পীর সাহেব চরমোনাই ঢাকা-৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মানোয়ার খানকে জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

ইউজিসি চেয়ারম্যানসহ বদলে গেল ঢাবি-রাবি-চবি-কুয়েট ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি

মার্চ ১৬, ২০২৬
আন্তর্জাতিক

ট্রাম্পের জন্য ‘ফাঁদ’ হয়ে উঠছে ইরান যুদ্ধ

মার্চ ১৬, ২০২৬
প্রধান সংবাদ

ঢাবি ভিসি হলেন বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম

মার্চ ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    0 shares
    Share 0 Tweet 0
  • শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে সৈয়দ তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইউনিয়ন জামায়াত আমিরের মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • হারানো সেই ৬ পারমাণবিক বোমাই ট্রাম্পের জন্য এখন বড় হুমকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইউজিসি চেয়ারম্যানসহ বদলে গেল ঢাবি-রাবি-চবি-কুয়েট ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি

মার্চ ১৬, ২০২৬

ট্রাম্পের জন্য ‘ফাঁদ’ হয়ে উঠছে ইরান যুদ্ধ

মার্চ ১৬, ২০২৬

ট্রাম্পের সব আবদার মানবে না ব্রিটেন: ইরান ইস্যুতে লন্ডনের কড়া বার্তা

মার্চ ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version