সোমবার, মার্চ ১৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

ভারতের জন্য আকাশসীমা নিষিদ্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান

- তুর্জ খান
সেপ্টেম্বর ২০, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

ভারতীয় সব ধরনের বাণিজ্যিক বিমান, ব্যক্তিগত উড়োজাহাজ ও সামরিক বিমানের জন্য পাকিস্তান তার আকাশসীমা ব্যবহার নিষিদ্ধের মেয়াদ আবারও এক মাস বাড়িয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) এক নতুন নোটিশে এ ঘোষণা দেয়।

এর ফলে মোট ২১০ দিন ধরে ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশপথ বন্ধ থাকছে। আকাশসীমা নিষেধাজ্ঞার কারণে ভারতের বিমান পরিবহন খাত মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। দীর্ঘপথ ঘুরে ফ্লাইট পরিচালনা করতে হচ্ছে, যার ফলে সময় ও খরচ বেড়ে গেছে। আন্তর্জাতিক রুটেও যাত্রী পরিবহনে নেতিবাচক প্রভাব পড়ছে। অপরদিকে পাকিস্তানি বিমান পরিবহন খাতের ক্ষতি তুলনামূলকভাবে সীমিত।

ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এর পরই নয়াদিল্লি সিন্ধু পানিচুক্তি স্থগিতের ঘোষণা দেয়। প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতীয় উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়।

পরবর্তীতে ভারত ৩০ এপ্রিল থেকে পাকিস্তানি উড়োজাহাজের প্রবেশ নিষিদ্ধ করে। ৬ ও ৭ মে ভারত পাকিস্তানের একাধিক শহরে হামলা চালালে পাকিস্তান জবাবে ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’ শুরু করে। ইসলামাবাদের দাবি, ওই অভিযানে ভারতের একাধিক সামরিক স্থাপনা ধ্বংস করা হয়, ছয়টি যুদ্ধবিমান (যার মধ্যে তিনটি রাফাল) এবং ডজনখানেক ড্রোন ভূপাতিত করা হয়। টানা ৮৭ ঘণ্টা সংঘর্ষের পর ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়।

উল্লেখ্য, এর আগেও ১৯৯৯ সালের কারগিল যুদ্ধ এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর পাকিস্তান ভারতের জন্য আকাশপথ বন্ধ করেছিল। প্রতিবারই ভারতের বিমান চলাচল খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

ট্রাম্পের জন্য ‘ফাঁদ’ হয়ে উঠছে ইরান যুদ্ধ

মার্চ ১৬, ২০২৬
আন্তর্জাতিক

ট্রাম্পের সব আবদার মানবে না ব্রিটেন: ইরান ইস্যুতে লন্ডনের কড়া বার্তা

মার্চ ১৬, ২০২৬
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই দূরপাল্লার ড্রোন উন্মোচন করল তুরস্ক

মার্চ ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    0 shares
    Share 0 Tweet 0
  • শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে সৈয়দ তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইউনিয়ন জামায়াত আমিরের মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • হারানো সেই ৬ পারমাণবিক বোমাই ট্রাম্পের জন্য এখন বড় হুমকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইউজিসি চেয়ারম্যানসহ বদলে গেল ঢাবি-রাবি-চবি-কুয়েট ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি

মার্চ ১৬, ২০২৬

ট্রাম্পের জন্য ‘ফাঁদ’ হয়ে উঠছে ইরান যুদ্ধ

মার্চ ১৬, ২০২৬

ট্রাম্পের সব আবদার মানবে না ব্রিটেন: ইরান ইস্যুতে লন্ডনের কড়া বার্তা

মার্চ ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version