সোমবার, মার্চ ১৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

ড. ইউনূসের সফর ঘিরে নিউইয়র্কে বিএনপি-আওয়ামী লীগ মুখোমুখি, হাতাহাতি

- তুর্জ খান
সেপ্টেম্বর ২২, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আগমনকে ঘিরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। তাকে স্বাগত জানানো ও প্রতিবাদ জানানোর কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার (২২ সেপ্টেম্বর) জেএফকে বিমানবন্দরে মুখোমুখি অবস্থান নিতে যাচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগপন্থী সংগঠনগুলো।

এর আগে রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ড্রাইভ সিটি প্লাজায় দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ড. ইউনূসকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র বিএনপি এবং সমমনা সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি নিয়েছে। একই সময়ে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো তার বিরুদ্ধে ‘যেখানে ইউনূস-সেখানেই প্রতিরোধ’ শীর্ষক বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে। সম্ভাব্য অঘটন এড়াতে জেএফকে বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

কর্মসূচিতে যোগ দিতে ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, শিকাগো, বস্টন, পেনসিলভানিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, নিউজার্সি ও কানেকটিকাট থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিউইয়র্কে জড়ো হয়েছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক সামাদ আজাদ জানান, তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করবেন।

আওয়ামী লীগ তাদের প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিন ড. ইউনূস যে হোটেলে অবস্থান করবেন, তার সামনে অবস্থান কর্মসূচি পালন ও কালো পতাকা প্রদর্শনের ঘোষণা দিয়েছে। এছাড়া ২৬ সেপ্টেম্বর জাতিসংঘে ড. ইউনূসের ভাষণের সময়ও বাইরে বিক্ষোভের পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, বিএনপি শুধু ড. ইউনূস নয়, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও স্বাগত জানানোর প্রস্তুতি নিয়েছে।

পাল্টাপাল্টি কর্মসূচির কারণে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রবাসী বাংলাদেশিরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

ইউজিসি চেয়ারম্যানসহ বদলে গেল ঢাবি-রাবি-চবি-কুয়েট ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি

মার্চ ১৬, ২০২৬
আন্তর্জাতিক

ট্রাম্পের জন্য ‘ফাঁদ’ হয়ে উঠছে ইরান যুদ্ধ

মার্চ ১৬, ২০২৬
প্রধান সংবাদ

ঢাবি ভিসি হলেন বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম

মার্চ ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    0 shares
    Share 0 Tweet 0
  • শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে সৈয়দ তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইউনিয়ন জামায়াত আমিরের মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • হারানো সেই ৬ পারমাণবিক বোমাই ট্রাম্পের জন্য এখন বড় হুমকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষণা বিসিবির, দুই ভেন্যুতে খেলা

মার্চ ১৬, ২০২৬

ইরানের আরেক স্কুলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান হামলা

মার্চ ১৬, ২০২৬

ইউজিসি চেয়ারম্যানসহ বদলে গেল ঢাবি-রাবি-চবি-কুয়েট ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি

মার্চ ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version