ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন।
রোববার (৫ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জাতিসংঘের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান।
সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন, মানবাধিকার ও গণতন্ত্রের প্রসঙ্গসহ জাতিসংঘ ও বিএনপির পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন—
- দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী,
- ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির,
- সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্র নীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।
বৈঠক শেষে উভয় পক্ষ সাংবাদিকদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তবে সূত্র জানায়, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
