এবি পার্টি সিরাজগঞ্জ জেলার আহবায়ক ও শাহজাদপুর উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল খালেক পুনরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
০৮ অক্টোবর (বুধবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান-এর নিকট আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা আমির মাওলানা শাহীনুর আলম, শাহজাদপুর উপজেলা আমির অধ্যাপক মাওলানা মিজানুর রহমান, উল্লাপাড়া উপজেলা দফতর সম্পাদক মো. আব্দুল বারী, এবং স্থানীয় জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
পুনরায় জামায়াতে যোগদান প্রসঙ্গে মাওলানা আব্দুল খালেক বলেন, “জামায়াতে ইসলামই দেশের ইসলামী আন্দোলনের একমাত্র সংগঠন, যার নেতৃত্ব আল্লাহভীতি, ন্যায় ও জনগণের কল্যাণে নিবেদিত।”
বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ মাওলানা আব্দুল খালেককে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, তাঁর যোগদানে সিরাজগঞ্জ অঞ্চলে জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।
