শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

দাবি পূরণ না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে এনসিপি

অক্টোবর ১৮, ২০২৫
A A
নতুন রাজনৈতিক সমীকরণ: এনসিপিসহ চার দল মিলে সম্ভাব্য জোটের ইঙ্গিত
Share on FacebookShare on Twitter

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দলের প্রতিনিধি। দেশের প্রধান দলগুলো এতে সাড়া দিলেও সই করেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বহু প্রতীক্ষিত এই সনদে স্বাক্ষর সম্পন্ন হয়।

রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের পর সনদে সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ এবং কমিশনের অন্যান্য সদস্যরা। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে—যেসব দল এখনো সই করেনি, তারা চাইলে পরেও এতে যোগ দিতে পারবে।

তবে জুলাই ঘোষণাপত্রের মতোই সনদ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে এনসিপি। দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “সনদের অমীমাংসিত দিকগুলো সমাধান না হলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেব।”

তিনি আরও বলেন, “জুলাই সনদের অনেক দিকেই স্বাক্ষরের আগে সরকারের নিশ্চয়তা চাইলেও বাস্তবায়নের পথ অনুল্লেখিত থেকে গেছে, যা উদ্বেগের বিষয়। এতে আমাদের অর্জন ব্যর্থ হতে পারে—এই কারণেই আমরা সনদ স্বাক্ষর থেকে বিরত থেকেছি।”

আখতার হোসেন জানান, ঐকমত্য কমিশনের সময়সীমা যেহেতু বাড়ানো হয়েছে, তাই এই সময়ের মধ্যে সনদ বাস্তবায়নের রূপরেখা স্পষ্ট করা, বিরোধপূর্ণ বিষয়গুলোর সমাধান, আদেশের খসড়া পরিষ্কারভাবে প্রকাশ এবং ভবিষ্যৎ সাংবিধানিক সংস্কারের ক্ষেত্রে ২০২৬ সালকে রেফারেন্স পয়েন্ট হিসেবে উল্লেখ করার দাবি জানায় এনসিপি।

আলোচনার মাধ্যমে সমাধান না এলে কী পদক্ষেপ নেবে—এমন প্রশ্নে আখতার হোসেন বলেন, “আমরা কমিশনের সঙ্গে সংলাপ চালিয়ে যাব। তবে গাফিলতি দেখা গেলে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের রাজনৈতিক কর্মসূচি পালন করব এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব।”

আরওপড়ুন

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরালের পর দল থেকে বহিষ্কার

এর আগে, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই সনদে স্বাক্ষরের জন্য তিনটি দাবি উপস্থাপন করেন:
১️⃣ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া স্বাক্ষর অনুষ্ঠানের আগেই প্রকাশ করা,
২️⃣ খসড়া আদেশটি জনগণের সার্বভৌম ইচ্ছার ভিত্তিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মাধ্যমে জারি করা,
৩️⃣ জুলাই সনদের বৈধতার উৎস হিসেবে জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া।

এনসিপি আরও জানায়, সনদের ৮৪টি সংস্কার বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে, যেখানে “নোট অব ডিসেন্ট”-এর কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের প্রশ্ন আগে থেকেই চূড়ান্ত করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শেয়ার করতে হবে।

দলটির মতে, গণভোটে যদি জনগণ জুলাই সনদের পক্ষে রায় দেয়, তাহলে সেই রায় অনুযায়ী পরবর্তী নির্বাচিত সংসদ সংবিধান সংস্কার করবে এবং নতুন সংবিধানের নাম হবে ‘বাংলাদেশ সংবিধান, ২০২৬’।

এই বিষয়গুলো নিশ্চিত না করে সনদে সই করা জনগণের সঙ্গে ‘ছলচাতুরী’ করার শামিল হবে বলে মন্তব্য করেছে এনসিপি।

সম্পর্কিত খবর

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ
অন্যান্য

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

জুলাই ২৪, ২০২৬
বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরালের পর দল থেকে বহিষ্কার
বাংলাদেশ

বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরালের পর দল থেকে বহিষ্কার

জুলাই ২৪, ২০২৬
বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার
এনসিপি

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা দল থেকে বহিষ্কার

জুলাই ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

জুলাই ২৪, ২০২৬
পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

জুলাই ২৪, ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার, দাবি সিজেপির

শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার, দাবি সিজেপির

জুলাই ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০