Sunday, September 20, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home প্রধান সংবাদ

১২ বছর জেল খেটে বের হওয়া যুবদল কর্মীকে প্রতিপক্ষের গুলি করে হত্যা

October 25, 2025
A A

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল কর্মী মোহাম্মদ আলমগীরকে হত্যা করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল এলাকার রশিদারপাড়া সড়কে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর (৫০) রশিদারপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকারের অনুসারী হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, বিকেলে পরিবারের সঙ্গে আত্মীয়ের বাড়িতে গিয়ে দুপুরের খাবার শেষে মোটরসাইকেলে করে ফেরার পথে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর হামলাকারীরা আলমগীরের মোটরসাইকেল নিয়ে যায়।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, ঘটনাস্থল থেকে দুই জোড়া জুতা এবং রক্তের দাগসহ আলামত উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাজনৈতিক বিরোধের বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

গোলাম আকবর খোন্দকার এক বিবৃতিতে বলেন, “রাউজান পৌরসভা যুবদল নেতা মোহাম্মদ আলমগীর আওয়ামী শাসনামলে ১২ বছর কারাভোগের পর সম্প্রতি মুক্তি পেয়েছিলেন। আজ স্বাধীন দেশে তিনি ফের সন্ত্রাসীদের গুলিতে খুন হলেন। প্রকৃত খুনি ও নির্দেশদাতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

আরওপড়ুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার

অপ্রতিম হত্যা: আদালতে ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

অন্যদিকে, বিএনপির আরেক প্রভাবশালী নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, “আমি শুনেছি, আলইম্যা নামে এক ডাকাতকে কে বা কারা গুলি করে মেরেছে। সে বিএনপি বা যুবদল করতো কি না, আমি জানি না।”

রাউজানে সম্প্রতি বিএনপির অভ্যন্তরীণ বিরোধ তীব্র আকার ধারণ করেছে। গোলাম আকবর খোন্দকার ও গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের দ্বন্দ্বে এলাকায় একাধিক হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।

Related Posts

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার
বিএনপি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার

September 20, 2026
অপ্রতিমকে বাসা থেকে মেসেজ পাঠিয়ে ডেকে নিয়ে যায় তুহিন
প্রধান সংবাদ

অপ্রতিম হত্যা: আদালতে ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

September 20, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুগ্রুপের মধ্যে ফের সংঘর্ষ
বিএনপি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুগ্রুপের মধ্যে ফের সংঘর্ষ

September 20, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে যিনি

    0 shares
    Share 0 Tweet 0
  • উর্দু একমাত্র রাষ্ট্রভাষা নয়, বাংলা ছিল প্রাদেশিক ভাষার তালিকায়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার

September 20, 2026
আশুলিয়ায় লরিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, আহত ১৪

আশুলিয়ায় লরিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, আহত ১৪

September 20, 2026
অপ্রতিমকে বাসা থেকে মেসেজ পাঠিয়ে ডেকে নিয়ে যায় তুহিন

অপ্রতিম হত্যা: আদালতে ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

September 20, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০