মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি অন্যান্য

পাঁচকল্লি টুপি পরিয়ে ইসলামী আন্দোলনের নেতাকর্মী সাজিয়ে বিএনপিতে যোগদান

অক্টোবর ২৭, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

রবিবার বিকেলে বরগুনার আমতলীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বিএনপির স্থানীয় রাজনীতিতে এক নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের অভিযোগ, তাদের দলীয় পরিচয় ব্যবহার করে কিছু বহিষ্কৃত ব্যক্তি বিএনপিতে যোগদান করেছে এবং সাধারণ মানুষকে পাঁচকল্লি টুপি পরিয়ে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে উপস্থাপন করা হয়েছে।

আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি ওমর ফারুক জিহাদী দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। তিনি জানান, শনিবার রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড শাখার বহিষ্কৃত সভাপতি মো. নাশির উদ্দিন হাওলাদারের নেতৃত্বে প্রায় তিন শতাধিক ব্যক্তি বিএনপিতে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মুফতি ওমর ফারুক অভিযোগ করেন, “নাশির উদ্দিনকে গত ৫ অক্টোবর দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। অথচ তিনি ইসলামী আন্দোলনের পরিচয় গোপন রেখে সাধারণ মানুষকে পাঁচকল্লি টুপি পরিয়ে আমাদের দলের কর্মী সাজিয়ে বিএনপিতে যোগদান করিয়েছেন।”

আরওপড়ুন

শরীয়তপুরে সাংবাদিকদের ওপর সাবেক যুবদল নেতার হামলা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

তিনি আরও বলেন, “এই যোগদান অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের কোনো নেতা বা চরমোনাই মতাদর্শে বিশ্বাসী কেউই ছিলেন না। এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইসলামী আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা।”

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মো. বায়েজিদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ইউসুফ মাতুব্বরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, এই বিষয়ে জানতে যোগাযোগ করা হলে নাশির উদ্দিন হাওলাদার ফোন কেটে দেন। তবে আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির বলেন, “নাশির উদ্দিনের নেতৃত্বে কিছু ইসলামী আন্দোলনের কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি বহিষ্কৃত হয়েছেন কি না, তা আমার জানা নেই। বিএনপি একটি বৃহৎ দল—কেউ যোগ দিতে চাইলে আমরা তা ফিরিয়ে দিতে পারি না।”

এই ঘটনাকে কেন্দ্র করে আমতলীর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত খবর

শরীয়তপুরে সাংবাদিকদের ওপর সাবেক যুবদল নেতার হামলা
বাংলাদেশ

শরীয়তপুরে সাংবাদিকদের ওপর সাবেক যুবদল নেতার হামলা

আগস্ট ২৫, ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৫, ২০২৬
হেয়ারকাট বাতিল: একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা সেপ্টেম্বর থেকে প্রয়োজনীয় টাকা তুলতে পারবেন
বাংলাদেশ

হেয়ারকাট বাতিল: একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা সেপ্টেম্বর থেকে প্রয়োজনীয় টাকা তুলতে পারবেন

আগস্ট ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নড়াইলে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার

নড়াইলে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার

আগস্ট ২৫, ২০২৬
শরীয়তপুরে সাংবাদিকদের ওপর সাবেক যুবদল নেতার হামলা

শরীয়তপুরে সাংবাদিকদের ওপর সাবেক যুবদল নেতার হামলা

আগস্ট ২৫, ২০২৬
উপজেলা বিএনপির সভাপতি হত্যা মামলায় যুবদলের আহ্বায়ক গ্রেপ্তার

উপজেলা বিএনপির সভাপতি হত্যা মামলায় যুবদলের আহ্বায়ক গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০