Monday, September 21, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home আন্তর্জাতিক

দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল

November 1, 2025
A A

দুর্বল শাসন কাঠামোই বাংলাদেশে সরকার পরিবর্তনের অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল।

তিনি বলেন, দুর্বল প্রশাসনিক ব্যবস্থা অনেক সময় একটি দেশের সরকারের পতনের কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে অনানুষ্ঠানিক উপায়ে সরকার পরিবর্তনের পেছনেও এমন দুর্বল শাসন কাঠামোর ভূমিকা রয়েছে।

শনিবার (১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে দোভালের এই মন্তব্য প্রকাশিত হয়। শুক্রবার রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষ্যে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

দোভাল বলেন, রাষ্ট্র গঠন ও নিরাপত্তা রক্ষায় কার্যকর শাসনব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু রাষ্ট্রকে তার লক্ষ্য পূরণে সহায়তা করে না, বরং জনগণের আস্থা ও অংশগ্রহণও নিশ্চিত করে।

তার ভাষায়, “আজকের প্রশাসনের বড় চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা। এখন সাধারণ মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন ও উচ্চাকাঙ্ক্ষী, তারা রাষ্ট্রের কাছ থেকে আরও বেশি প্রত্যাশা রাখে। তাই রাষ্ট্রেরও তাদের প্রত্যাশার প্রতি সাড়া দিতে হবে।”

তিনি বলেন, “একটি জাতির শক্তি নিহিত থাকে তার শাসন ব্যবস্থায়। সরকার যখন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কাজ করে, তখন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই ব্যক্তিরা, যারা এসব প্রতিষ্ঠান তৈরি ও লালন করেন।”

অজিত দোভাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসন মডেলের প্রশংসা করে বলেন, ভারত এখন এক নতুন কক্ষপথে প্রবেশ করছে— নতুন ধরনের শাসনব্যবস্থা, সমাজ কাঠামো ও বৈশ্বিক অবস্থানের দিকে। তার দাবি, বর্তমান সরকার প্রশাসনিক দুর্নীতি দমনে যে প্রাতিষ্ঠানিক সংস্কার এনেছে, তা ইতিমধ্যেই গভীর প্রভাব ফেলছে।

আরওপড়ুন

রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়, পার্লামেন্টে আরও শক্ত অবস্থান

সরকার কালাকানুন চাপিয়ে দিলে তা সরকারের জন্য অনিবার্য পরিণতির আরেকটি নতুন মাত্রা তৈরি করবে: সেমিনারে গোলাম পরওয়ার

তিনি আরও বলেন, “যখন পরিবর্তন আসে, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লক্ষ্য পরিষ্কার রাখা। ঝড়-ঝাপটার মধ্যেও যেন দৃষ্টি হারিয়ে না যায়, ভয় বা বিভ্রান্তিতে যেন পথচ্যুতি না ঘটে।”

ভালো শাসনের মূল উপাদান হিসেবে দোভাল নারীর সুরক্ষা, সমতা ও ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, “নারীর ক্ষমতায়ন আধুনিক শাসনব্যবস্থার অপরিহার্য অংশ। শুধু ভালো আইন করলেই হবে না, সেগুলোর কার্যকর বাস্তবায়নও জরুরি।”

প্রযুক্তির ব্যবহার নিয়েও তিনি জোর দেন। দোভালের মতে, প্রযুক্তি এমনভাবে কাজে লাগাতে হবে, যা শাসনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়ায়। একইসঙ্গে সাইবার হামলার মতো প্রযুক্তিনির্ভর হুমকি থেকেও সমাজকে সুরক্ষিত রাখতে হবে।

Related Posts

রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়, পার্লামেন্টে আরও শক্ত অবস্থান
আন্তর্জাতিক

রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়, পার্লামেন্টে আরও শক্ত অবস্থান

September 21, 2026
সরকার কালাকানুন চাপিয়ে দিলে তা সরকারের জন্য অনিবার্য পরিণতির আরেকটি নতুন মাত্রা তৈরি করবে: সেমিনারে গোলাম পরওয়ার
জামায়াত

সরকার কালাকানুন চাপিয়ে দিলে তা সরকারের জন্য অনিবার্য পরিণতির আরেকটি নতুন মাত্রা তৈরি করবে: সেমিনারে গোলাম পরওয়ার

September 21, 2026
পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প
আন্তর্জাতিক

পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প

September 21, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়, পার্লামেন্টে আরও শক্ত অবস্থান

রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়, পার্লামেন্টে আরও শক্ত অবস্থান

September 21, 2026
সংখ্যাগরিষ্ঠতার জোরে গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে সরকার: গোলাম পরওয়ার

সংখ্যাগরিষ্ঠতার জোরে গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে সরকার: গোলাম পরওয়ার

September 21, 2026
লঘুচাপে সাগর উত্তাল, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

লঘুচাপে সাগর উত্তাল, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

September 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০