সোমবার, মে ৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

সাবেক সচিবের গাড়িচালকের পুকুরে ঢোকার জন্য ৩১ লাখ টাকায় সেতু নির্মাণ

সরকারি অর্থের অপচয়

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
নভেম্বর ২, ২০২৫
A A
সাবেক সচিবের গাড়িচালকের পুকুরে ঢোকার জন্য ৩১ লাখ টাকায় সেতু নির্মাণ
Share on FacebookShare on Twitter

আরওপড়ুন

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের কর্মসূচি ঘোষণা

হাম ও হামের উপসর্গ নিয়ে একদিনে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু

শরীয়তপুরের ডামুড্যায় শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিবের গাড়িচালকের পুকুরে যাওয়ার সুবিধার্থে সরকারি অর্থে সেতু নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, জনস্বার্থের জায়গায় সেতু নির্মাণ না করে ব্যক্তিস্বার্থে এ প্রকল্প বাস্তবায়ন করা ক্ষমতার অপব্যবহার ও রাষ্ট্রীয় অর্থের অপচয়।

এলজিইডি সূত্রে জানা যায়, ২০২৩–২৪ অর্থবছরে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (এমএসআরডিপি) আওতায় চরধানকাটি আদাসন দরবার শরীফ সড়কে ৩১ লাখ ১২ হাজার টাকা ব্যয়ে একটি বক্স কালভার্ট নির্মাণ করা হয়েছে। কাজটি সম্পন্ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান মিনহাজ ট্রেডার্স।

সরেজমিন দেখা যায়, সেতুটি এমন স্থানে করা হয়েছে যেখানে কোনো ঘরবাড়ি নেই; খালের ওপাশে কেবল একটি বড় পুকুর। পুকুরপাড়ে যাওয়ার জন্য অন্য কোনো সড়কও নেই। স্থানীয়দের অভিযোগ, ওই জমিতে ভবিষ্যতে বাড়ি করবেন সাবেক সচিবের চালক মোকসেদ সরদার—সে কারণেই বিশেষ সুপারিশে প্রকল্পটি অনুমোদন হয়েছে।

স্থানীয় বাসিন্দা হাবীবুল্লাহ বলেন, “৩১ লাখ টাকা খরচ করে এখানে সেতু বানানো হয়েছে, অথচ কোনো মানুষ চলাচলই করে না। এটা স্পষ্ট অন্যায় ও সরকারি টাকার অপচয়। দায়ীদের বিচার চাই।”

এ বিষয়ে কথা বলতে গেলে চালক মোকসেদ সরদার মন্তব্য না করে সরে যান, শুধু বলেন তিনি সেখানে বাড়ি করবেন।

এলজিইডির ডামুড্যা উপজেলা প্রকৌশলী আবু নাঈম নাবিল জানান, প্রকল্পটি উপজেলা থেকে প্রস্তাব করা হয়নি। সাবেক সচিবের মাধ্যমে তদবির করে চালক প্রকল্পটি নিয়ে আসেন। তিনি বলেন, “আমরা প্রথমে এটি অনুমোদন না করার কথা জানিয়েছিলাম, কিন্তু পিডি অফিস থেকে ফোন করে কাজটি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়।”

সম্পর্কিত খবর

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের কর্মসূচি ঘোষণা
বাংলাদেশ

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের কর্মসূচি ঘোষণা

মে ৪, ২০২৬
হাম কখন বিপজ্জনক, প্রতিরোধে অভিভাবকরা যা করবেন
বাংলাদেশ

হাম ও হামের উপসর্গ নিয়ে একদিনে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু

মে ৪, ২০২৬
‘শাপলা গণহত্যা’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন যারা
বাংলাদেশ

‘শাপলা গণহত্যা’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন যারা

মে ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর খবর পাওয়ার পর তড়িঘড়ি রুমে গেলেন সুদীপ; কাগজ সরানোর অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • আত্মগোপনে থেকেও বাঁচতে পারেননি বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শী নজরুল

    0 shares
    Share 0 Tweet 0
  • ফজলুর রহমান ট্রেনিংয়ের পর রাইফেলই হাতে নেননি: কোম্পানি কমান্ডার আইয়ুব বিন হায়দার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

মে ৪, ২০২৬
মমতার পরাজয়কে ‘জামায়াতের হার’ বলছে আ. লীগ সমর্থকরা, বিজেপিকে জামায়াতের সাথে তুলনা বিএনপির

মমতার পরাজয়কে ‘জামায়াতের হার’ বলছে আ. লীগ সমর্থকরা, বিজেপিকে জামায়াতের সাথে তুলনা বিএনপির

মে ৪, ২০২৬
তৃণমূলের আস্থাভাজন থেকে বিজেপির বাজি; মমতার গদি দখলের পথে শুভেন্দু

তৃণমূলের আস্থাভাজন থেকে বিজেপির বাজি; মমতার গদি দখলের পথে শুভেন্দু

মে ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০