Saturday, October 17, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি বিএনপি

রাজশাহী কলেজ ছাত্রাবাসে ছাত্রদল কর্মীর বিরুদ্ধে গাঁজা সেবনের অভিযোগ

November 2, 2025
A A

রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসে এক ছাত্রদল কর্মীর বিরুদ্ধে গাঁজা সেবনের অভিযোগ উঠেছে। শনিবার (১ নভেম্বর) রাতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ভবনের (ই ব্লক) ১০১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, ওই সময় তাঁর সঙ্গে আরও দুইজন বহিরাগতও উপস্থিত ছিলেন, তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।

অভিযুক্ত ছাত্রদল কর্মীর নাম মোহাম্মদ রাব্বি শেখ। তিনি রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং কলেজ শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী।

প্রত্যক্ষদর্শীদের দাবি, শনিবার রাত ৮টার দিকে রাব্বি দুই বহিরাগতকে নিয়ে নিজ কক্ষে গাঁজা সেবন করেন। পাশের কক্ষের শিক্ষার্থীরা রুমের সামনে দিয়ে যাওয়ার সময় গাঁজার গন্ধ পেয়ে অন্যদের খবর দেন। পরে তারা রাব্বিকে জিজ্ঞাসা করলে সে প্রথমে অস্বীকার করলেও পরে গাঁজা সেবনের বিষয়টি স্বীকার করে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন।

রাব্বির রুমমেট মো. হাফিজ বলেন, “রাব্বি নিয়মিত অতিথি আনে, তারা প্রায়ই সিগারেট খায়। আজও বাইরে থেকে রুমে ঢুকতেই গাঁজার তীব্র গন্ধ পাওয়া যায়।”

আরওপড়ুন

ইশরাকের অস্ত্র প্রদর্শনীতে তোলপাড়, ৬ মাসের জেল ও পদ হারানোর ঝুঁকি?

‘হাসিনার সস্তা সংস্করণ হওয়ার চেষ্টা করছে বিএনপি’: সাদিক কায়েম

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, রাব্বির কক্ষটি ওয়াশরুমের পাশে হওয়ায় সেখানে যাওয়া-আসার সময় গন্ধ টের পাওয়া যায়। তারা জানান, “আমরা কয়েকজন ওয়াশরুমে যাওয়ার সময় গাঁজার গন্ধ পাই এবং সন্দেহ হলে রাব্বিকে প্রশ্ন করি, কিন্তু সে সঠিক উত্তর দিতে পারেনি।”

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ হলের মনিটর ইমরান মাহমুদুল বলেন, “আমি ফোনে বিষয়টি জানতে পারি। রাব্বির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে সে পরে জানাবে বলে জানায়। তবে প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে ঘটনাটি সত্য বলে মনে হচ্ছে। আমরা প্রশাসনের কাছে এর কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”

অভিযুক্ত রাব্বি শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার রুমে সবসময় অতিথি আসে, কিন্তু আমি কখনো গাঁজা বা সিগারেট খাইনি। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। শুধু গন্ধের ভিত্তিতে এমন অভিযোগ দেওয়া ঠিক না, আমার রুমে কোনো গাঁজা পাওয়া যায়নি।”

ছাত্রাবাসের সুপার ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবুল মজন চৌধুরী বলেন, “আমি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। ইতিমধ্যে লোক পাঠানো হয়েছে। রাব্বির সঙ্গে বসে ব্যবস্থা নেওয়া হবে। সে নিয়মিত বেয়াদবি করে এবং আগে আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিল, সম্প্রতি ছাত্রদলে সক্রিয় হয়েছে।”

রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবীর বলেন, “ছাত্রাবাসে মাদক সেবন সম্পূর্ণ নিষিদ্ধ। যদি রাব্বি এই কাজ করে থাকে, তার সিট বাতিল করা উচিত। প্রশাসনের প্রতি আমরা কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

Related Posts

ইশরাকের অস্ত্র প্রদর্শনীতে তোলপাড়, ৬ মাসের জেল ও পদ হারানোর ঝুঁকি?
প্রধান সংবাদ

ইশরাকের অস্ত্র প্রদর্শনীতে তোলপাড়, ৬ মাসের জেল ও পদ হারানোর ঝুঁকি?

October 17, 2026
‘হাসিনার সস্তা সংস্করণ হওয়ার চেষ্টা করছে বিএনপি’: সাদিক কায়েম
বাংলাদেশ

‘হাসিনার সস্তা সংস্করণ হওয়ার চেষ্টা করছে বিএনপি’: সাদিক কায়েম

October 17, 2026
বিএনপির চেয়ারম্যান না হলে সরকারি বরাদ্দ পাবেন না, চিফ হুইপের বক্তব্যের নিন্দা জামায়াতের
বাংলাদেশ

বিএনপির চেয়ারম্যান না হলে সরকারি বরাদ্দ পাবেন না, চিফ হুইপের বক্তব্যের নিন্দা জামায়াতের

October 17, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইশরাকের অস্ত্র প্রদর্শনীতে তোলপাড়, ৬ মাসের জেল ও পদ হারানোর ঝুঁকি?

ইশরাকের অস্ত্র প্রদর্শনীতে তোলপাড়, ৬ মাসের জেল ও পদ হারানোর ঝুঁকি?

October 17, 2026
‘হাসিনার সস্তা সংস্করণ হওয়ার চেষ্টা করছে বিএনপি’: সাদিক কায়েম

‘হাসিনার সস্তা সংস্করণ হওয়ার চেষ্টা করছে বিএনপি’: সাদিক কায়েম

October 17, 2026
সামরিক নির্ভরতা কমানোর পথে বাংলাদেশ: দেশীয় প্রযুক্তিতে অটোড্রাইভের নতুন উদ্ভাবন

সামরিক নির্ভরতা কমানোর পথে বাংলাদেশ: দেশীয় প্রযুক্তিতে অটোড্রাইভের নতুন উদ্ভাবন

October 17, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০